বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় আপসের শর্তে জামিন পেয়েছেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত এই জামিন মঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, উভয় পক্ষের মধ্যে আপস হওয়ায় এক হাজার টাকার মুচলেকায় আসামির জামিন মঞ্জুর করেন আদালত।
আরও পড়ুনঃ
বেলা ২টা ৪০ মিনিটের দিকে পুলিশের নিরাপত্তাবেষ্টনীর মধ্যে দিয়ে আসামিকে এজলাসে তোলা হয়। এরপর তাকে আদালতের কাঠগড়ায় রাখা হয়। বেলা ২টা ৫৫ মিনিটে বিচারক এজলাসে ওঠেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


