Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শহীদ শেখ কামাল সাধারণ জীবনযাপন করতেন : মেয়র তাপস
জাতীয়

শহীদ শেখ কামাল সাধারণ জীবনযাপন করতেন : মেয়র তাপস

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 5, 20202 Mins Read
শহীদ শেখ কামাল সাধারণ জীবনযাপন করতেন : মেয়র তাপস
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, জাতির পিতার সন্তান হওয়া সত্ত্বেও শহীদ শেখ কামাল একেবারেই সাধারণ জীবনযাপন করতেন।

তিনি বলেন, ‘সকলের সাথে তিনি যেভাবে মিশতেন এবং সুসংগঠিত করতেন, আজ এতো বছর পরেও কিন্তু তিনি আমাদের মাঝে চিরঞ্জীব-চিরভাস্বর হয়ে আছেন। তার সাথে যারা এক মিনিটের জন্য একান্তে এসেছেন তারা এখনও তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তার সাথে কাটানো মুহূর্তগুলোর স্মৃতিচারণ করেন।’

আজ সকালে শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামাল অনেক গুণে গুনান্বিত ছিলেন। তিনি যেমন ছিলেন মেধাবী, তেমনি ছিলেন বড় মাপের সাংস্কৃতিক কর্মী। ক্রীড়াঙ্গণেও তাঁর বিশাল অবদান ছিলো। অসামান্য সাংগঠনিক দক্ষতার অধিকারী শেখ কামাল মুক্তিযুদ্ধেও সরাসরি অংশগ্রহণ করেছেন।’

শেখ তাপস বলেন, শেখ কামাল আসলে এক অনন্য মানুষ ছিলেন। অনেক গুণে গুনান্বিত এই মানুষটির বিচরণ যেমন ছিলো ক্রীড়াঙ্গনে, সাংস্কৃতিক পরিম-লে, বিতর্ক প্রতিযোগিতায় এবং রাজনৈতিক অঙ্গণে। বলা যায়, কোথায় ছিলেন না তিনি?

মেয়র বলেন, ১৫ আগস্ট আমরা তাঁকে হারিয়েছি। তিনি যদি বেঁচে থাকতেন, তাহলে জাতির পিতা যে স্বপ্ন দেখতেন, তা আরও আগেই তিনি বাস্তবায়ন করতেন। আমি তাঁর রুহের মাগফেরাত কামনা করছি।

তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, আমাদের তরুণ সমাজ তাঁর জীবন থেকে অনেক শিক্ষাগ্রহণ করতে পারেন। আমার মনে হয়, আমাদের তরুণ সমাজের কাছে তাঁর জীবন ও কর্ম সম্পর্কে অনেক বার্তা পৌঁছে দেয়ার কাজ বাকি রয়েছে। তাঁর জীবন থেকে অনেক কিছু গ্রহণ করে এই দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, নতুন প্রজন্মের সেদিকে মনোনিবেশ করে নিজেদেরকে গড়ে তোলা উচিত।

তিনি শেখ কামালসহ ১৫ আগস্ট যাঁরা শাহাদাত বরণ করেছেনস তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন।

এর আগে ডিএসসিসি মেয়র শহীদ শেখ কামালের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

June 22, 2026
প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

June 22, 2026
স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

June 22, 2026

Latest News

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa