ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবু হোরায়রা বলেছেন, ‘মেহের আফরোজ শাওন কি শেখ হাসিনার চেয়েও বেশি পাওয়ারফুল নাকি? তিনি জুলাই যোদ্ধাদের অপমান করেছেন। তিনি এই দুঃসাহস কোথায় পেলেন?’

শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ বক্তব্যে আবু হোরায়রা এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা মেহের আফরোজ শাওনের একটি ফেসবুক পোস্টে অনেক মর্মাহত হয়েছি। তিনি শেখ হাসিনার চেয়ে বেশি পাওয়ারপুল নাকি? এখনো তিনি পাওয়ার বহন করেন! তিনি জুলাই যোদ্ধাদের অপমান করেছেন। এই দুঃসাহস কোথায় পেলেন তিনি? আমরা অতি দ্রুত শাওনের বিচার দেখতে চাই।’
এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান উল্লেখ করেন ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি।
‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



