Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শাদ এরশাদ রংপুর-৩ আসনে ‘প্রার্থী হচ্ছেন’
জাতীয় বিভাগীয় সংবাদ রংপুর

শাদ এরশাদ রংপুর-৩ আসনে ‘প্রার্থী হচ্ছেন’

By Saleh MohammadAugust 1, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ (সদর) আসনে প্রার্থী হতে পারেন এরশাদের বড় ছেলে রাহগীর আলমাদি শাদ এরশাদ। জাতীয় পার্টির কো চেয়ারম্যান রওশন এরশাদ চাইছেন শাদ’ই এই আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক।

শাদ এরশাদ রংপুর-৩ আসনে ‘প্রার্থী হচ্ছেন’

Advertisement
জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম সদস্য নাম প্রকাশ না করার শর্তে মঙ্গলবার (৩০ জুলাই) রাতে গণমাধ্যমের প্রতিনিধিকে এ তথ্য জানান।

দলের ওই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘রংপুরের মানুষ এরশাদকে কেমন ভালোবাসেন তার প্রমাণ আমরা পেয়েছি। তার জানাজায় হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল। পার্টি চেয়ারম্যানের মৃত্যুতে পুরো রংপুর এখনও শোকে কাতর। তার শূন্য হওয়া আসনে শাদ এরশাদই হতে পারে একমাত্র যোগ্য উত্তরসূরী। তবে সবকিছু যাচাই-বাছাই চলছে। আশা করি, আমরা আমাদের চেয়ারম্যানের এই আসনে উপযুক্ত প্রার্থী দিতে পারব।’

এরশাদের মৃত্যুতে গত ১৪ জুলাই রংপুর-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়। আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। শিগগিরই রংপুর-৩ আসনের তফসিল ঘোষণা করা হবে।

রংপুর-৩ কে বলা হয় জাতীয় পার্টির ঘাঁটি । ৯০ সালের পর থেকে এ আসনটি এরশাদের একচেটিয়া দখলে রয়েছে। তাই জাতীয় পার্টির হাইকমান্ড চাইছে, এ আসনে এমন কেউ আসুক যিনি আসনটিতে জয়ের ধারা অব্যাহত রাখতে পারবেন। তবে শাদ এরশাদ প্রবাসে থাকায় রংপুরে তেমন যাওয়া-আসা নেই তার। এ বিষয়টিও ভাবছে দলের হাই-কমান্ড। শাদ এরশাদের বিকল্প হিসেবে এরশাদের ভাই হুসেইন মুহাম্মদ মোর্শেদের কথা উঠে এসেছে প্রার্থীর তালিকায়।

সম্ভাব্য এই দুই মনোনয়ন প্রত্যাশী ছাড়াও এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ারের নাম রয়েছে আলোচনায়। এরশাদের এই ভাতিজা রংপুর-১ (গঙ্গাচড়া) আসন থেকে এর আগে এমপি নির্বাচিত হয়েছিলেন।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হন শাহরিয়ার আসিফ। সে সময় তাকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়।

এছাড়া সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জেলা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফখর-উজ-জামান জাহাঙ্গীর ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ২২টি আসন পায় এরশাদের জাতীয় পার্টি। পরে সংসদে বিরোধী দলীয় নেতা হন সাবেক এ রাষ্ট্রপতি।

উল্লেখ্য,বার্ধক্যজনিত কারণে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ১৪ জুলাই সকালে মারা যান। ১৬ জুলাই তাকে পল্লী নিবাসে দাফন করা হয়।

সূত্র : সারাবাংলা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa