শান্তর দুর্দান্ত ফিফটি, জয়ের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: নাজমুল হোসেন শান্তর ব্যাটে জয়ের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ইংল্যান্ডের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ১৫৭ রানের তাড়ায় ১৩ ওভারের খেলা শেষে টাইগাদের সংগ্রহ ৪ উইকেটে ১১৮ রান। ৩০ বলে ৫১ রান করে ফিরে গেছেন শান্ত।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারয়ে ১৫৬ রান করে ইংল্যান্ড।

গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইংল্যান্ড ক্রিকেট দল। বিশ্বকাপ জয়ের চার মাস পর বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি খেলতে নামা ইংল্যান্ডকে ১৫৬/৬ রানে থামায় টাইগাররা।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে ইংলিশরা। ফিল সল্টকে সঙ্গে নিয়ে ১০ ওভারে ৮০ রানের জুটি গড়েন অধিনায়ক জস বাটলার।

এরপর মাত্র ৮ রানের ব্যবধানে ইংল্যান্ড হারায় ২ উইকেট। ফিল সল্টকে কট বিহাইন্ড দিয়েছিলেন আম্পায়ার মাসুদুর রহমান, সঙ্গে সঙ্গেই রিভিউ নেন ইংলিশ ওপেনার। তবে আল্ট্রা-এজ নিশ্চিত করেছে, ব্যাটের নিচের দিকে লেগেছে বল।
শান্ত

Advertisement

নাসুম আহমেদের শিকার হয়ে ৩৫ বলে ৩৮ রানে ফেরেন ফিল সল্ট। এরপর মাত্র ৮ রানের ব্যবধানে সাকিব আল হাসানের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ডেভিড মালান (৪)।

সাকিবের করা বলটি সামনে এসে খেলেন মালান। লং অনে ফিল্ডিং করা নাজমুল হোসেন শান্ত কোনো ভুল করেননি। তার ক্যাচে পরিণত হয়ে দলীয় ৮৮ রানে মালান ফেরেন সাজঘরে।

১৫.৬ ওভারে দলীয় ১৩৫ রানে মোস্তাফিজুর রহমানের করা বলে বোল্ড হয়ে ফেরেন বেন ডাকেট। ১৩ বলে ২০ রান করেন তিনি। তার বিদায়ে ইংল্যান্ড হারায় তৃতীয় উইকেট।

১৯ রানেই সাজঘরে ফেরার কথা ছিল ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের। নাসুম আহমেদের করা ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলেই ক্যাচ তুলে দেন তিনি। কিন্তু ফিল্ডার সাাকিব রাখতে পারেননি বাটলারের ক্যাচটি। সাকিবের হাত ফসকে বলটি মাটিতে পড়ে যায়।

নাসুমের বলে ক্যাচ তুলে দিয়ে সাকিবের কল্যাণে নতুন জীবন পেয়ে কাজে লাগিয়েছেন ইংলিশ অধিনায়ক। ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ১৬.১ ওভারে দলীয় ১৩৫ রানে সাজঘরে ফেরেন তিনি।তার আগে ৪২ বলে চার বাউন্ডারি আর চারটি ছক্কার সাহায্যে করেন দলীয় সর্বোচ্চ ৬৭ রান।

হাসান মাহমুদের বলে লং অনের পরও দিয়ে ছক্কা হাঁকানোর চেষ্টা করেন ইংল্যান্ড অধিনায়ক। সেখানে ফির্ল্ডিং করা নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পরেন তিনি।

১৮.৫ ওভারে হাসান মাহমুদের বলে লং অনে ক্যাচ তুলে দেন স্যাম কারেন। ১৪৬ রানে ইংল্যান্ড হারায় পঞ্চম উইকেট। ১৪৭ রানে ক্রিস ওকসকে বোল্ড করে সাজঘরে ফেরান তাসকিন আহমদে। শেষ দিকে একের পর এক উইকেট হারানোয় বড় স্কোর গড়তে পারেনি ইংল্যান্ড। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৫৬ রানে থামে তারা।

১৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে খেলতে নেমে ৩.৩ ওভারে ৩৩ রানের জুটি গড়েন ২০১৫ সালের পর জাতীয় দলে ফেরা রনি তালুকদার।

দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেই দারুণ শুরু করেন রনি। ইংল্যান্ডের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ভালো শুরুর পরও নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি তিনি।

ইংলিশ তারকা লেগ স্পিনার আদিল রশিদের গুগলিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে ১৪ বলে চার বাউন্ডারিতে রনি করেন ২১ রান। তার বিদায়ে ৩৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

রনি আউট হওয়ার পর মাত্র ১১ রানের ব্যবধানে ফেরেন আরেক ওপেনার লিটন দাস। তিনি জোফরা আর্চারের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্রিস ওকসের হাতে ক্যাচ তুলে দেন। ৪.৫ ওভারে দলীয় ৪৩ রানে সাজঘরে ফেরার আগে লিটন করেন ১০ বলে ১২ রান।

ঘরের মাঠে বায়ার্নের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় পিএসজির

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.