
২৬৫ রানের জবাবে শুরুতেই টাইগার ওপেনার সাইফ হাসানের উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ১২ বল থেকে মাত্র ৮ রান করে প্যাভিলিয়নে ফিরে আন তিনি। টাইগারদের পরিস্থিতি সামাল তিনে ব্যাট করতে নামেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে নেমে তামিম ইকবালের সঙ্গে সমান তালে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন তিনি। ৪১ রান করে তামিম ফিরলেও উইকেট কামড়ে ধরে বসে ছিলেন শান্ত।
ইনিংসের ৩৭তম ওভারে বল হাতে আসেন সিকান্দার রাজা। ওভারের তৃতীয় বল ডিপ মিড উইকেটে ঠেলে দিয়ে একবার প্রান্ত বদল করেন দলপতি মুমিনুলের সঙ্গে। আর তাতেই পেয়ে যান আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম অর্ধশতকের দেখা।
টেস্ট ক্রিকেটে প্রথম অর্ধশতকের দেখা পেলেও সেটিকে তিন অংকে পৌঁছাতে পারেননি শান্ত। ব্যক্তিগত ৭১ রান করে সাজঘরে ফিরে যান টিশুমার বলে। ৭১ রান করে শান্ত বিদায় নিলেও এদিকে দলের হয়ে দ্বিতীয় হাফ সেঞ্চুরিটা আসে অধিনায়ক মুমিনুল হকের ব্যাট থেকে।
চতুর্থ উইকেটের জুটিতে ব্যাট করছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে- ২৬৫/১০ ওভার ১০৬.৩ (ক্রেইগ এরভাইন ১০৭)
বাংলাদেশ- ২০৯/৩ ওভার ৬৪ (নাজমুল হোসেন শান্ত ৭১, মুমিনুল হক ৬০*)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



