Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় ইউনেস্কোর প্রচেষ্টার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত
আন্তর্জাতিক জাতীয়

শান্তি প্রতিষ্ঠায় ইউনেস্কোর প্রচেষ্টার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 12, 2021Updated:October 12, 20212 Mins Read

শান্তি প্রতিষ্ঠায় ইউনেস্কোর প্রচেষ্টার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত

Advertisement

জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনেস্কোর প্রচেষ্টার প্রতি অবিচল আস্থা এবং সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে।

ইউনেস্কো সদর দপ্তর প্যারিসে গতকাল অনুষ্ঠিত ইউনেস্কো নির্বাহী বোর্ড সভার ২১২তম অধিবেশনের প্লেনারি ডিবেইটে অংশ নিয়ে  বাংলাদেশ প্রতিনিধি কবি তারিক সুজাত এ  সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

আজ বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ইউনেস্কোর মহাপরিচালক অঁদ্রে আজুলের দ্বিতীয় মেয়াদে পুর্ননির্বাচনের জন্য মনোনীত হওয়ায় বাংলাদেশ সন্তোষ প্রকাশ করে। সভায় বৈশ্বিক মহামারী মোকাবিলায় তাঁর গৃহীত ত্বরিত এবং কার্যকর পদক্ষেপের প্রশংসা করা হয়।

এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিনিধি কবি তারিক সুজাত বলেন, অন্যান্য দেশের মতো কভিড-১৯ এ স্বাস্থ্য সঙ্কটের পরেও বাংলাদেশ এসডিজি বাস্তবায়নে সর্বোত্তম চেষ্টা করে যাচ্ছে।  তিনি  বলেন, ১৫.৪ বিলিয়ন মার্কিন ডলারের প্রণোদনা প্যাকেজের অধীনে বাংলাদেশ সরকার মহিলা, হতদরিদ্র, ক্ষুদ্র ন-ৃগোষ্ঠীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে। শিক্ষা খাতের সঙ্কট মোকাবিলায় সরকারের ব্যাপকভিত্তিক দূরশিক্ষণ কার্যক্রমসহ নানা ডিজিটাল কর্মসূচি তুলে ধরে বর্তমানে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার কথাও তিনি  উল্লেখ করেন।

তারেক সুজাত এ বছরের নভেম্বরে ইউনেস্কো সাধারণ সভার ৪১তম অধিবেশন চলাকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রবর্তিত ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনোমি প্রদানের বিষয়টি সভাকে অবহিত করেন।

এছাড়া বাংলাদেশ প্রতিনিধি ইউনেস্কোর মধ্যমেয়াদি কৌশলগত কর্মসূচি এবং বৈশ্বিক অগ্রাধিকার অর্থাৎ আফ্রিকা এবং লিঙ্গ সমতাসহ উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র এবং যুবশ্রেণি, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইউনেস্কোর কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানান।

বাংলাদেশ প্রতিনিধিদলে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. সোহেল ইমাম খান, প্যারিসস্থ্ বাংলাদেশ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স এসএম মাহবুবুল আলম, প্রথম সেক্রেটারি নির্ঝর অধিকারী এবং ইউনেস্কো কমিশনের প্রোগ্রাম অফিসার মো. তাজউদ্দিন অন্তর্ভুক্ত রয়েছেন।

নির্বাহী বোর্ডের ২১২তম অধিবেশন গত ৬ অক্টোবর শুরু হয়ে আগামী ২০ অক্টোবর পর্যন্ত চলবে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

June 21, 2026
বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

June 21, 2026
ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

June 21, 2026

Latest News

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

নবীন নৌ কর্মকর্তারা

দেশের সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত নবীন নৌ কর্মকর্তারা

মিডওয়াইফ নিয়োগ

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

ডিএমপি

ডিএমপির দুই ডিসি পদে পরিবর্তন

এনসিপি এমপি

প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি এমপির বক্তব্যে উত্তপ্ত সংসদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa