Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস শাবির পাঠ্যসূচিতে ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্তের সিদ্ধান্ত
ক্যাম্পাস জাতীয় বিভাগীয় সংবাদ

শাবির পাঠ্যসূচিতে ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্তের সিদ্ধান্ত

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 14, 2020Updated:September 14, 20202 Mins Read

শাবির পাঠ্যসূচিতে ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্তের সিদ্ধান্ত

Advertisement

জুমবাংলা ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পাঠ্যসূচিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কৃর্তপক্ষ। খবর ইউএনবি’র।

বিশ্ববিদ্যালয়ের ১৬০তম একাডেমিক কাউন্সিলের অনলাইন সভায় রবিবার এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৭ মার্চের ভাষণকে প্রত্যক স্তরের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার ব্যাপারে হাইকোর্টের নির্দেশনা ও শিক্ষা মন্ত্রণালয়ের পত্রের বিষয়ে একাডেমিক কাউন্সিলের সভায় বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামত ও আলাচনার পরিপ্রেক্ষিত ৭ মার্চের ভাষণকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

‘স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস’ শীর্ষক কোর্সের অংশ হিসেবে এ ভাষণ পড়ানো হবে।

কোর্সের কাঠামো ও ক্রেডিটসহ আনুষঙ্গিক বিষয় নির্ধারণ করে সুপারিশ দেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফয়সল আহম্মেদকে আহ্বায়ক করে তিনজন বিভাগীয় প্রধান ও বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের দুজন অধ্যাপকসহ ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন বাংলাদশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আশফাক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, শাবির সমাজবিজ্ঞান বিভাগর প্রধান অধ্যাপক ড. লায়লা আশরাফুন, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন ও বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আশ্রাফুল করিম।

শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এবং হাইকোর্টের নির্দেশনা অনুসারে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের অংশ এ ভাষণকে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমাদের শাবিতেই প্রথম এ ভাষণ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে আমরা ছয় সদস্যের কমিটি গঠন করেছি। কমিটির কাজ শেষ হলে আশা রাখছি পরবর্তী একাডেমিক কাউন্সিলে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa