Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘শারীরিক সম্পর্কে আনুশকাহ মারা যাবে-সেটি কল্পনা করতে পারিনি’
জাতীয়

‘শারীরিক সম্পর্কে আনুশকাহ মারা যাবে-সেটি কল্পনা করতে পারিনি’

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 9, 2021Updated:January 9, 20212 Mins Read

‘শারীরিক সম্পর্কে আনুশকাহ মারা যাবে-সেটি কল্পনা করতে পারিনি’

Advertisement

জুমবাংলা ডেস্ক : রাজধানীর কলাবাগানের মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকাহ নূর আমিনকে ধর্ষণ ও হত্যার ঘটনা পুরো বর্ণনা করেছে অভিযুক্ত প্রেমিক ফারদিন ইফতেখার দিহান। শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে ঘটনা নিয়ে এক ঘণ্টার বেশি সময় জবানবন্দি দেয় দিহান। জবানবন্দি অনুযায়ী, ধর্ষণের সঙ্গে একমাত্র দিহানই জড়িত। বাসা খালি থাকার সুবাদে শিক্ষার্থী আনুশকাহকে ফোনে ডাকে সে। বৃহস্পতিবার বেলা ১২টায় ওই শিক্ষার্থী কলাবাগানের লেক সার্কাসের ৬৩/৪, পান্থনিবাস-২ অ্যাপার্টমেন্টের দোতালার ডি-২ ফ্ল্যাটে আসে।

ফ্ল্যাটের মালিক দিহানের বাবা আব্দুর রউফ সরকার ২০১২ সালে জেলা রেজিস্ট্রার পদ থেকে অবসর গ্রহণ করেন। রাজশাহীর দুর্গাপুরে তার বড় ছেলের বাড়ি রয়েছে। সেখানে রয়েছে মাছের খামারও। করোনার মধ্যে আব্দুর রউফ সরকার তার বড় ছেলের বাড়িতে চলে যান।

অপরদিকে, দিহানের মেজ ভাই নারায়ণগঞ্জে যমুনা ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা। তিনিও বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ চলে যান। বৃহস্পতিবার সকাল ১০টায় দিহানের মা সানজিদা সরকার তার অসুস্থ বাবাকে দেখতে বাড়ি থেকে বের হয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন।

মূলত বাসায় কেউ না থাকায় ওই শিক্ষার্থীকে ফোন করে গ্রুপ স্টাডির কথা বলে বাসায় আসতে বলে দিহান। বেলা ১২টার দিকে ওই শিক্ষার্থী তাদের বাসায় এলে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ কথোপকথন হয়। এক পর্যায়ে দিহান ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। এরপর ওই শিক্ষার্থীর অতিরিক্ত রক্তক্ষরণ হলে দিহান ভয় পেয়ে যায়। প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করে দিহান-অনুশকাহ। তবে এক পর্যায়ে আনুশকাহ জ্ঞান হারিয়ে ফেলে। তখন দিহান বাসার নিচে গিয়ে গাড়ি পার্কিং থেকে নিজের গাড়িটি বের করে। পরে দোতালা থেকে ভুক্তভোগীকে ধরাধরি করে নামিয়ে এনে গাড়িতে তুলে মডার্ন আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুপুর ১টা ২৫ মিনিটে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা জানান, ওই শিক্ষার্থী আগেই মারা গেছে।

এতে বন্ধু হুমায়িদ মিল্কি, আলভী মাহবুবসহ তিনজনকে ফোন করে হাসপাতালে আসতে বলে দিহান। এরপরই পুলিশ তাকে আটক করে কলাবাগান থানায় নিয়ে যায়।

জবানবন্দিতে দিহান আরো জানায়, ব্রিটিশ কাউন্সিল থেকে ইডেক্সেল-এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে দিহান। আনুশকাহকে বহন করে নেয়া টয়োটা এক্সিও মডেলে গাড়ি দিহানের বাবা তাকে ২০১৯ সালে কিনে দেন। এর আগে তাকে সাড়ে ৩ লাখ টাকা দিয়ে সুজুকি জিক্সার মোটরসাইকেল কিনে দেয়া হয়েছিল। ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও গাড়িটি দিহান নিজেই চালাত। আনুশকা ছাড়াও আরেক ছাত্রীর সঙ্গে দিহানের অবৈধ সম্পর্ক ছিল।

জবানবন্দিতে দিহান জানায়, আনুশকাহের সঙ্গে শারীরিক সম্পর্ক করার পরিকল্পনা থেকে বৃহস্পতিবার তাকে বাসায় আসতে ফোন করা হয়। তবে ধর্ষণের ঘটনায় আনুশকাহ মারা যাবে-সেটি সে কল্পনা করতে পারেনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa