জুমবাংলা ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০টি স্বর্ণের বারসহ বিমানের নিরাপত্তাকর্মী ও এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার বিকাল ৪টায় বিমানবন্দরের এপ্রন সাইড থেকে বিমান নিরাপত্তা কর্মী ইব্রাহীম খলিলকে প্রথমে সন্দেহের ভিত্তিতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ কেজি ৪৮০ গ্রাম ওজনের ৩০টি গোল্ডবার উদ্ধার করা হয়৷ পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করে সৌদি প্রবাসী যাত্রী কামাল উদ্দীনের পরিচয় নিশ্চিত হয়ে তাকেও আটক করে পুলিশ।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক এসব তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, বৃহস্পতিবার বিকাল ৩টা ৩০ মিনিটে সৌদি আরবের রিয়াদ থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৪০৪০ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বাংলাদেশ বিমানের নিরাপত্তাকর্মী ইব্রাহীম খলিলকে সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বর্ণবার থাকার কথা স্বীকার করেন। এ সময় তিনি নিজ হাতে তার জ্যাকেটের পকেট থেকে ৩ কেজি ৪৮০ গ্রাম ওজনের ৩০টি গোল্ডবারসহ একটি ছোট ব্যাগ বের করে দেন। এরপর বিস্তারিত জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে এই গোল্ড বহনকারী যাত্রীর পরিচয় নিশ্চিত হয় বিমানবন্দর আর্মড পুলিশ। পরে যাত্রী কামাল উদ্দীনকেও আটক করা হয়।

আটককৃত নিরাপত্তাকর্মী জানান, এই গোল্ডবার পাচার করতে পারলে প্রতিটি গোল্ডবারের জন্য তিনি ৬ হাজার ৫০০ টাকা করে মোট ১ লক্ষ ৯৫ হাজার টাকা পেতেন। আটককৃত দুইজনের মধ্যে নিরাপত্তা কর্মী ইব্রাহীম খলিল নোয়াখালী এবং যাত্রী কামাল উদ্দীন ফেনী জেলার অধিবাসী। আটককৃত দুইজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় নিয়মিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.