Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা শাহিন আফ্রিদি বিশ্বাস ‘শিয়া কাপ ও বিশ্বকাপ দুটোই পাকিস্তান জিতবে
ক্রিকেট (Cricket) খেলাধুলা

শাহিন আফ্রিদি বিশ্বাস ‘শিয়া কাপ ও বিশ্বকাপ দুটোই পাকিস্তান জিতবে

By rskaligonjnewsMay 7, 20233 Mins Read

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপের আসর শুরু হতে আর মাত্র পাঁচ মাস বাকি। এখন থেকেই জল্পনা চলছে এবারের আসরে কারা ফেভারিট ও সম্ভাব্য কোন দল পারফর্ম দিয়ে ভক্তদের বুদ করে রাখবে। যদিও আন্তর্জাতিক ব্যস্ততায় নেই বেশিরভাগ দেশ। ক্রিকেটবিশ্বের অধিকাংশ তারকাদের এখন আইপিএলেই পূর্ণ মনোযোগ। ঠিক বিশ্বকাপের বছরেই ওয়ানডে সিরিজে দারুণ নৈপুণ্য দেখাচ্ছে পাকিস্তান। দীর্ঘদিন শিরোপাখরা কাটানো দেশটি এবার ভিন্ন কিছুরই যেন ইঙ্গিত দিচ্ছে!

শাহিন শাহ আফ্রিদি

Advertisement

নিউজিল্যান্ডকে ঘরের মাঠে টানা চার ওয়ানডেতে হারিয়ে প্রথমবারের মতো ফরম্যাটটির শীর্ষ র‍্যাঙ্কিংয়ে উঠেছে ইমরান-আকরামদের দেশ। বর্তমানে ওয়ানডেতে পাকিস্তানের কতটা দাপট, সেটি সফরকারী কিউইদের বিপক্ষে অনেকটাই স্পষ্ট হয়েছে। যদিও ফেভারিটদের তালিকায় সবার ওপরে থাকবে বিশ্বকাপের আয়োজক দেশ ভারতের নামও। পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী দেশটির সঙ্গে বিশ্বকাপের আগেই দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে এশিয়া কাপে।

‘সম্ভাবনা’ বলার কারণও নিশ্চয়ই আছে। পাকিস্তানের মাটিতে সেপ্টেম্বরে বসতে যাওয়া এশিয়ানদের এই শ্রেষ্ঠত্বের মঞ্চে ভারতের অংশগ্রহণ নিয়ে এখন নিশ্চয়তা আসেনি। নিরপেক্ষ ভেন্যুতে এই ইভেন্টের ম্যাচগুলো খেলতে চায় ভারত। তবে ভারত খেলতে না গেলে পাকিস্তানও বিশ্বকাপে তাদের দেশে না যাওয়ার পাল্টা হুমকি দিয়ে রেখেছে। ভারতের প্রস্তাব মেনে নিলে এশিয়া কাপে একই গ্রুপের হয়ে খেলবে দেশ ‍দুটি। অন্যদিকে, পাকিস্তানও বিশ্বকাপের জন্য নিজেদের পছন্দের দুটি ভেন্যুর কথা জানিয়েছে।

dhakapost
সাক্ষাৎকারে এশিয়া ও বিশ্বকাপে পাকিস্তানের সম্ভাবনার কথা জানান শাহিন আফ্রিদি
আসর দুটি নিয়ে ভারত-পাকিস্তানের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা অনেক আগে থেকেই সরব রয়েছেন। পাকিস্তানের হয়ে সাবেক ক্রিকেটাররা এবারের দুটি টুর্নামেন্টে তুরুপের তাস মানছেন শাহিন শাহ আফ্রিদিকে। তার সাম্প্রতিক পারফরম্যান্স ও মাঠে সক্রিয় উপস্থিতিও সেই কথাই বলে। এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে শাহিন আফ্রিদি কথা বলেছেন দেশটির জিও স্পোর্টসের সঙ্গে।

ওই সাক্ষাৎকারে ২৩ বছর বয়সী আফ্রিদি বলছেন, ‘আল্লাহ চাইলে পাকিস্তান এই বছর এশিয়া কাপ ও বিশ্বকাপ দুটোই জিতবে। বিশ্বকাপের আগে ওয়ানডে ম্যাচগুলো খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাচগুলো বিশ্ব আসরে আমাদের ভালো পারফর্ম করতে সাহায্য করবে।’

অক্টোবর-নভেম্বরে আবার বিশ্বকাপ হবে ভারতে। সেখানকার আবহাওয়ার সঙ্গে পরিচিতির কারণে নিজের আশার বিষয়টি উল্লেখ করে এই পেসার বলেন, ‘ভারতের কন্ডিশন খুব একটা আলাদা হবে না আমাদের জন্য। বিশ্বকাপে আমরা সেই সুবিধা নিতে পারব। আমি তো তিন বিভাগেই (ব্যাটিং-বোলিং-ফিল্ডিং) ভালো পারফর্ম করতে চাই, সেই চেষ্টাই করব।’

গত পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আসরে পেসার শাহিনের আরেকটি পরিচয় দেখা গেছে। ব্যাট হাতে দারুণ কিছু পারফর্ম্যান্স দেখিয়েছেন তিনি। ধীরে ধীরে নিজেকে সব্যসাচী ক্রিকেটার করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শাহিন। তাই তো নিজের কথাতেও সেই প্রসঙ্গই টেনে আনলেন।

এর আগে ১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। তারপর আর তারা মেগা আসরটির শিরোপা জিততে পারেনি। এছাড়া এশিয়া কাপেও তারা সর্বশেষ চ্যাম্পিয়ন হয় ২০১২ সালে। ক্রিকেটের বড় দুই আসরে এই বছরই শিরোপাখরা কাটিয়ে ফেলতে চায় দলটি। পেসার শাহিন আফ্রিদির বিশ্বাস এবং দলের সাম্প্রতিক পারফর্ম আসর দুটিতে কতটুকু টেনে নিয়ে যেতে পারেন, এখন সেটাই দেখার বিষয়!

মাত্র ১৭ বছর বয়সে কিনেছিলেন প্রথম গাড়ি, শচীনের গ্যারেজে যেসব বিলাসবহুল গাড়ি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

June 25, 2026
vini

ভিনির গোল কেন বাতিল হয়েছিল, সত্যিই কি ফাউল ছিল

June 25, 2026
সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

June 25, 2026

Latest News

ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

vini

ভিনির গোল কেন বাতিল হয়েছিল, সত্যিই কি ফাউল ছিল

সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

নেইমার

অবশেষে ৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন

ব্রাজিল

ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

Brazil

৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি

Worldcup Rolan

বিশ্বকাপে রোনালদোর চার রেকর্ড, ছুঁলেন নতুন উচ্চতা

ব্রাজিল-আর্জেন্টিনা

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

ফিফা

টাইব্রেকারের নিয়ম বদলাতে চায় ফিফা, নতুন প্রস্তাব নিয়ে আলোচনা

গোল্ডেন বুট

গোল্ডেন বুটের দৌড়ে মেসি–এমবাপ্পে–হালান্ড, কে এগিয়ে?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa