
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২১ নভেম্বর মধুখালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দেন আমিনুল ইসলাম। তার বিরুদ্ধে স্থানীয় এক সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ ছিল। সম্প্রতি একটি প্রেমের ঘটনায় ছেলের বাবা যিনি পেশায় একজন শিক্ষক তাকে থানায় ডেকে এনে পেটানো ও কান ধরে দাঁড় করিয়ে রাখার অভিযোগ ওঠে।
এ ঘটনার বিষয়ে মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) চম্পক বড়ুয়া বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা পুলিশ রেঞ্জে সংযুক্তি হওয়ার আদেশ পাওয়ার পর পরই বেলা ১১টার দিকে থানা ত্যাগ করেন ওসি আমিনুল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



