বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব ভাতা সংক্রান্ত প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খুব শিগগিরই এ প্রস্তাব তৈরি করে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর একটি সূত্র জানায়, ফেব্রুয়ারি মাসের বেতন সংক্রান্ত প্রস্তাব আজই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। এরপর আগামী সপ্তাহে মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল ঈদ উৎসব ভাতার প্রস্তাব প্রস্তুত করবে এবং তা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এ বিষয়ে মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী একটি গণমাধ্যমকে জানান, ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব বৃহস্পতিবার পাঠানো হবে। তবে ঈদ উৎসব ভাতার প্রস্তাবের অগ্রগতি সম্পর্কে এখনো বিস্তারিত খোঁজ নেওয়া হয়নি। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই প্রস্তাব পাঠানো সম্ভব হবে।
অন্যদিকে, ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট (অতিরিক্ত দায়িত্ব) মো. হুমায়ুন কবীর বলেন, শিক্ষক-কর্মচারীরা ঈদের আগেই উৎসব ভাতা পাবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি চলমান রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


