Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শিক্ষাপ্রতিষ্ঠান খুললে তিন ফুট দূরত্বে ক্লাস, মানতে হবে আরও যেসব নির্দেশনা
জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠান খুললে তিন ফুট দূরত্বে ক্লাস, মানতে হবে আরও যেসব নির্দেশনা

By Sibbir OsmanJanuary 23, 20216 Mins Read

শিক্ষাপ্রতিষ্ঠান খুললে তিন ফুট দূরত্বে ক্লাস, মানতে হবে আরও যেসব নির্দেশনা

Advertisement
জুমবাংলা ডেস্ক: শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খুলে দেওয়া হলে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ক্লাস পরিচালনা করতে হবে। প্রতিটি শ্রেণিতে শিফট করে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আনতে হবে। কোনও শিক্ষার্থী আগ্রহ প্রকাশ না করলে দূরশিক্ষণ নিশ্চিত করতে হবে। কোভিড-১৯ বিস্তার রোধ ও স্বাস্থ্য সুরক্ষায় প্রত্যেক শিক্ষার্থীর তিন ফুট দূরত্ব বজায় রেখে ক্লাস পরিচালনা করতে হবে। একইসঙ্গে বেঞ্চের একটি করে কলাম বাদ রেখে (৩ ফুট দূরত্বে) শিক্ষার্থীদের ক্লাসে বসাতে হবে। শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীর মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।

শুক্রবার (২২ জানুয়ারি) রাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর দেশের স্কুল, কলেজ, উচ্চমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরভুক্ত উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালু করার গাইড লাইনে এসব নির্দেশনা দেয়। এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের নির্দেশনায় বলা হয়, আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষাপ্রতষ্ঠানকে তাদের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পাওয়া মাত্র শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া যায়।

গাইডলাইনে জানানো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগের জারিকৃত নির্দেশনা এবং বিশ্বস্বাস্থ্য সংস্থা, ইউনেস্কো, ইউনিসেফ, বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক নির্দেশনা অনুসরণ করে এই নির্দেশনাটি প্রণয়ন করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে কোভিড-১৯ বিস্তার রোধে যে ব্যবস্থা নিতে হবে

১) প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের সময় সংশ্লিষ্ট সবার (শিক্ষক, শিক্ষার্থী, স্টাফ, পরিচ্ছন্নতাকর্মী) স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। যেমন: কন্টাক্টলেস থার্মোমিটার স্থাপন ও প্রতিদিনের তথ্য সংরক্ষণের পরিকল্পনা গ্রহণ করতে হবে।

২) সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করতে প্রয়োজনীয় পরিকল্পনা করা। শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনে তিন স্তরবিশিষ্ট মাস্ক তৈরির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য ও নির্দেশনা প্রদানের পরিকল্পনা করতে হবে।

৩) শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু করার বিষয়ে শিক্ষক ও স্টাফদের সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণের পরিকল্পনা করতে হবে। (প্রশিক্ষণে যেসব বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে তা হলো: পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি, শারীরিক দূরত্বের বিধি, হাত ধোয়ার সঠিক নিয়ম, মাস্ক পরার নিয়ম, হাঁচি-কাশির শিষ্টাচার, কফ ও থুথু ফেলার শিষ্টাচার ইত্যাদি)।

৪) স্থানীয় প্রশাসন ও স্থানীয় স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে শিক্ষাপ্রতিষ্ঠান চালুকরণের পরিকল্পনা করতে হবে।

৫) স্থানীয় স্বাস্থ্য বিভাগের সহায়তায় কোভিড-১৯ সংক্রান্ত হালনাগাদ তথ্য শিক্ষার্থীদের জন্য সহজ ভাষায় প্রস্তুতকরণ ও নিয়মিত হালনাগাদকরণের পরিকল্পনা।

৬) শিক্ষার্থীরা যাতে স্বাস্থ্যবিধি মোতাবেক শারীরিক দূরত্ব বজায় রেখে শিক্ষাকার্যক্রমে অংশ নিতে পারে এবং শিক্ষা প্রতিষ্ঠানে চলাফেরা করতে পারে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ।

এদিকে নিরাপদভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনার পরিকল্পনার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতির (শিক্ষক ও শিক্ষার্থীর) সংখ্যা নিরূপণ করে ব্যবস্থা নিতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালু করতে যা করতে হবে

১) শিক্ষাপ্রতিষ্ঠানে মোট শিক্ষার্থীর সংখ্যা, অবকাঠামো এবং ভৌত সুবিধাদির ম্যাপিং করে স্বাস্থ্যবিধি বিবেচনায় রেখে পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

২) স্বাস্থ্যবিধি অনুসরণ করে একইসঙ্গে বা একই শিফটে সর্বোচ্চ কতজন শিক্ষার্থীকে একত্রে শিক্ষাপ্রতিষ্ঠানে আনা সম্ভব হবে, সবাইকে একইসঙ্গে আনা সম্ভব না হলে সেক্ষেত্রে সবার শিক্ষা নিশ্চিত করতে পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

৩) স্বাস্থ্যবিধি অনুসরণ করে আসন ব্যবস্থা কেমন হবে এবং কতজন শিক্ষার্থীকে একই শিফটে এনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা যাবে, তা পরিকল্পনা করতে হবে।

৪) গাইড লাইনে দেওয়া চিত্র অনুসরণ করে, শ্রেণিকক্ষের আয়তন ও সংখ্যা অনুপাতে শ্রেণিভিত্তিক কতজন শিক্ষার্থীকে একসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে আনা যাবে তার সম্ভাব্য সংখ্যা নির্ধারণ করে পরিকল্পনা নিতে হবে।

উদাহরণ দিয়ে গাইড লাইনে বলা হয়, একটি শ্রেণিকক্ষে দুটি কলামে ৫টি করে মোট ১০টি বেঞ্চ/ডেস্ক আছে এবং ডেস্ক/বেঞ্চগুলোর দৈর্ঘ্য ৫ ফুটের কম। যেহেতু ডেস্ক/বেঞ্চগুলোর দৈর্ঘ্য ৫ ফুটের কম, সেহেতু প্রতিটি বেঞ্চে একজন করে মোট ৬ জন শিক্ষার্থী একসঙ্গে একটি ক্লাশে অংশ নিতে পারবে।

প্রতিটি কলামে দ্বিতীয় ও চতুর্থ বেঞ্চ দুটো সরিয়ে ফেলে প্রথম, তৃতীয় ও পঞ্চম বেঞ্চে কমপক্ষে একটি বেঞ্চ অন্তর অন্তর তিন ফুট দূরত্ব নিশ্চিত করতে হবে। যদি বেঞ্চগুলো সরিয়ে ফেলার পর্যাপ্ত জায়গা না থাকে, সেক্ষেত্রে দ্বিতীয় ও চতুর্থ বেঞ্চ দুটি একই জায়গায় রেখে ক্রস (X) মার্ক করে দিতে হবে, যাতে সেখানে কোনও শিক্ষার্থী বসতে না পারে। এভাবেই তিন ফুট দূরত্ব মানার বিষয়টি নিশ্চিত করতে হবে।

একই নিয়মে যদি বেঞ্চের দৈর্ঘ্য পাঁচ ফুট বা তার বেশি হয়, তবে প্রতিটি বেঞ্চে দুই জন করে ছয়টি বেঞ্চে মোট ১২ জন শিক্ষার্থী একসঙ্গে একটি ক্লাশে অংশ নিতে পারবে।

শিক্ষার্থীর সামর্থ্য ও চাহিদা বিবেচনায় এবং অভিভাবকদের মতামতের ভিত্তিতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ধারণ ক্ষমতা অনুযায়ী শিক্ষার্থীদের তালিকা তৈরি করার পরিকল্পনা করতে হবে। কোন কোন শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে আসবে, বা কোন কোন শিক্ষার্থী বিকল্প উপায়ে লেখাপড়া চালাবে বা দূরশিখনে যুক্ত হবে, সে বিষয়টি পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান নিরাপদে পরিচালনার ধারণ ক্ষমতার তুলনায় অধিক শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে আসতে আগ্রহী হলে স্বাস্থ্যবিধি মেনে কীভাবে সবাইকে সুযোগ দেওয়া যেতে পারে সে বিষয়ে পরিকল্পনা করতে হবে।

অন্যদিকে, শিক্ষা প্রতিষ্ঠানের ধারণ ক্ষমতার তুলনায় কম শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে আসার জন্য আগ্রহ প্রকাশ করলে বাকি শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা নিতে হবে।

শুরুতে কোন কোন শ্রেণির কার্যক্রম দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান চালু করা হবে তা বিবেচনা করে শিক্ষক ও শিক্ষার্থীদের অবহিত করার পরিকল্পনা নিতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম ১৫ দিন কোনও একটি শ্রেণি কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করার পরিকল্পনা নিতে হবে। তবে শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যা, শ্রেণিকার্যক্রমের সময় ইত্যাদি বিষয় বিবেচনায় রাখতে হবে।

ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সব শ্রেণিকার্যক্রম একইসঙ্গে চালু করতে হলে কতটি শিফট প্রয়োজন হতে পারে এবং প্রতিটি শিফটের জন্য কর্মঘণ্টা কতটুকু হবে তা নির্ধারণের পরিকল্পনা নিতে হবে।

শিক্ষক ব্যবস্থাপনা

ক) কোন কোন শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ক্লাস পরিচালনা করবেন এবং কোন শিক্ষককে বাড়তি সহায়তা দিয়ে দূরশিখন কার্যক্রম পরিচালনা করানো হবে, তার পরিকল্পনা করা।

খ) শিক্ষার্থীদের নিরাপদ ও আনন্দঘন শিখন কার্যক্রমের পরিকল্পনা করা।

৩) স্থানীয় পর্যায়ের পরিস্থিতি বিবেচনা করে উপজেলা/জেলা পর্যায়ের শিক্ষা অফিসের সঙ্গে আলোচনা/পর্যালোচনা সাপেক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি এবং পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজনবোধে একাডেমিক ক্যালেন্ডার পরিবর্তনের পরিকল্পনা করা। এ ক্ষেত্রে জাতীয় পর্যায়ের কোনও নির্দেশনা থাকলে সে অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করতে হবে।

৪) কোনও শিক্ষাপ্রতিষ্ঠান যদি প্রাকৃতিক দুর্যোগের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তবে তার মেরামত করা অথবা বিকল্প স্থানে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে।

৫) প্রথম ১৫ দিন শিক্ষা কার্যক্রম কেমন হবে, কতটা সময় শিখন কার্যক্রম এবং কতটা মনোসামাজিক কার্যক্রমের ব্যবস্থা থাকবে তার পরিকল্পনা করতে হবে।

৬) ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সব শ্রেণিকার্যক্রম একইসঙ্গে চালু করতে হলে কতটি শিফট প্রয়োজন হতে পারে এবং প্রতিটি শিফটের জন্য কর্মঘণ্টা কতটুকু হবে সে বিষয়ে পরিকল্পনা গ্রহণ করতে হবে।

৭) কোন কোন শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ক্লাস পরিচালনা করবেন এবং কোন শিক্ষককে বাড়তি সহায়তা দিয়ে দূরশিখন কার্যক্রম পরিচালনা করানো হবে তার পরিকল্পনা করতে হবে।

৮) কোন শিক্ষার্থী সপ্তাহে কতদিন এবং কোন কোন দিন আসবে তা শিক্ষার্থীদের ও তার অভিভাবকদের নিয়মিত অবহিত করতে পরিকল্পনা গ্রহণ করতে হবে।

৯) শিক্ষাপ্রতিষ্ঠানের ধারণ ক্ষমতার তুলনায় বেশি শিক্ষার্থীকে একত্রে আনার ক্ষেত্রে একাধিক শিফটের কারণে যেহেতু শিক্ষার্থীর জন্য কর্মঘণ্টা কমে যাবে, এ জন্য প্রয়োজনে শ্রেণিভিত্তিক বিষয়ের অগ্রাধিকার তালিকা তৈরির পরিকল্পনা করতে হবে। (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এ সম্পর্কিত কোনও নির্দেশনা থাকলে তা অনুসরণ করে পরিকল্পনা গ্রহণ করতে হবে।)

১০) যেসব শিক্ষার্থী দূরশিখনের মাধ্যমে শ্রেণিপাঠ নিতে ইচ্ছুক তাদের জন্য পরিকল্পনা নিতে হবে।

১১) লেখাপড়ার ধারাবাহিকতা রক্ষায় বিকল্প পরিকল্পনা নিতে হবে। যেমন: অনলাইন ক্লাস, বাড়ির কাজ, অ্যাসাইনমেন্ট বা প্রজেক্টভিত্তিক শিখনকে প্রাধান্য দিয়ে পরিকল্পনা করতে হবে, যাতে যেসব শিখনফল শ্রেণিকক্ষে অর্জন করা সম্ভব হচ্ছে না, তা অর্জন করা যায় এবং পাশাপাশি যেসব শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে না এসে দূরশিখনে অংশ নিতে ইচ্ছুক তারাও সমানভাবে শিখন কার্যক্রম সম্পন্ন করতে পারে।

১২) শিখন পরিবেশ আনন্দঘন করতে বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনা নিতে হবে। যেমন: শিক্ষাপ্রতিষ্ঠান ভবন রং করা, বিভিন্ন ছবি দিয়ে শ্রেণিকক্ষ ডেকোরেশন করা, টয়লেট/হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটিগুলো নিয়মিত পরিচ্ছন্ন রাখা। খেলার সরঞ্জামাদি বাড়ানো, সাংস্কৃতিক কার্যক্রমের সুযোগ সৃষ্টি ইত্যাদি।

১৩) শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম কয়েকদিন (একাধিক শিফটে/একাধিক দিনে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আনা হলে প্রযোজ্য) স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের বিশেষভাবে স্বাস্থ্য সচেতনতার বিষয়য়ে জানানোর বিশেষ পরিকল্পনা নিতে হবে।

১৪) প্রথম এক/দুই সপ্তাহ পাঠ্যক্রমভিত্তিক শিখনের ওপর গুরুত্ব না দিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা ও সহ-শিক্ষাক্রমিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ এবং সে বিষয়ে প্রত্যেক শ্রেণির শ্রেণিশিক্ষকদের অবহিতকরণের জন্য যথাযথ পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa