সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের রত্নগর্ভা মা মাহমুদা হকের মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে। আজ রবিবার (৮ মার্চ) ড. এহছানুল হক মিলনের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এই বিভ্রান্তি দূর করা হয়।

পেজে দেওয়া ওই পোস্টে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে তাঁর মায়ের মৃত্যুর বিষয়ে যে সংবাদটি প্রচার করা হচ্ছে, তাতে কোনো সত্যতা নেই। ড. মিলনের মা বর্তমানে সুস্থ আছেন। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।
পোস্টের মাধ্যমে ড. এহছানুল হক মিলনের পক্ষ থেকে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এই ধরনের কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।ভিত্তিহীন সংবাদ শেয়ার করা থেকে বিরত থাকুন।যেকোনো সংবেদনশীল তথ্যের সত্যতা যাচাই করে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুনঃ ঈদের ছুটি বাড়ল যত দিন
উল্লেখ্য, ড. মিলন ও তাঁর মায়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে কিছু আইডি ও পেজ থেকে এই মিথ্যা খবরটি ছড়ানো হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর দ্রুত তা স্পষ্ট করার উদ্যোগ নেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


