Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে আনসারদের হামলায় ২০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রবিবার (২৫ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটে এই সংঘর্ষ শুরু হয়।

আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা।

সংঘর্ষের একপর্যায়ে আনসার সদস্যরা কয়েক রাউন্ড গুলি করেন বলেও অভিযোগ উঠেছে।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশে রওনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে এবং কয়েকজনকে লাঠিপেটা করে। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এরও আগে, এক ফেসবুক পোস্টে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সবাই রাজুতে আসেন। স্বৈরাচারীশক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.