Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home সাত কলেজে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির বিষয়ে কড়াকড়ি আরোপ
শিক্ষা

সাত কলেজে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির বিষয়ে কড়াকড়ি আরোপ

By Saiful IslamSeptember 12, 20222 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতির বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে একজন শিক্ষার্থীর ক্লাসে ৬০-৭৪ শতাংশ উপস্থিতি থাকতে হবে।
সাত কলেজ
সোমবার (১২ সেপ্টেম্বর) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে প্রকাশিত অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, যে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি ৬০-৭৪ শতাংশের মধ্যে, তারা ‘নন-কলেজিয়েট’ হিসাবে গণ্য হবেন। পরীক্ষার ফরম পূরণ করতে হলে তাদের ‘নন-কলেজিয়েট’ ফি দিতে হবে। আর যে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি ৬০ শতাংশের কম, তারা ‘ডিস-কলেজিয়েট’ হিসেবে গণ্য হবেন। তারা পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

২০২১ সনের প্রথম বর্ষ অনার্স নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের আগামী ১৫-২৬ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে। আর কলেজ কর্তৃপক্ষকে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের আবেদন ভেরিফাই করতে বলা হয়েছে।

পরীক্ষায় অংশ নেওয়ার শর্তসমূহ —

২০২০-২০২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিবন্ধিত শিক্ষার্থীরা নিয়মিত এবং ২০১৮-২০১৯, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের যে শিক্ষার্থীরা ২০১৯, ২০২০ সালের প্রথম বর্ষ পরীক্ষায় অংশ নেননি অথবা অংশ নিয়ে অকৃতকার্য হয়েছেন, তারা এ পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবেন। তবে অনিয়মিত শিক্ষার্থীদের সকল পত্রে অংশগ্রহণ বাধ্যতামূলক।

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের (যারা চতুর্থ বর্ষ ২০২১ পরীক্ষায় অংশ নিয়েছেন) প্রথম বর্ষ পরীক্ষায় কোনো বিষয়ে ‘এফ’ গ্রেড রয়েছে, তাদের আলোচ্য পরীক্ষায় অংশ নিয়ে করে অবশ্যই ‘এফ’ গ্রেডকে গ্রহণযোগ্য গ্রেডে উন্নীত করতে হবে।

২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের কোনো শিক্ষার্থী যদি ২০২০ সালের প্রথম বর্ষ পরীক্ষায় মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশ না নিয়ে থাকেন, তাহলে উক্ত শিক্ষার্থী ২০২১ সালের প্রথম বর্ষ পরীক্ষায় অংশ নিতে পারবেন, কিন্তু ২০২০ সালের প্রথম বর্ষ পরীক্ষায় মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে থাকেন, তাহলে তার ২০২১ সালের প্রথম বর্ষ পরীক্ষায় অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।

২০১৯-২০২০ শিক্ষাবর্ষের যারা ২০২০ সালের প্রথম বর্ষ পরীক্ষায় পাস করেছেন, তারা আলোচ্য পরীক্ষায় মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবেন।

এ ছাড়া ২০২০ সালের প্রথম বর্ষ সম্মান পরীক্ষায় সর্বমোট তিনটি পত্রে অকৃতকার্য, অনুত্তীর্ণ বা অনুপস্থিত শিক্ষার্থীরাও উক্ত পরীক্ষায় মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবেন।

মানোন্নয়ন পরীক্ষায় অংশ নেওয়ার শর্তসমূহ —

>> কলা অনুষদের ক্ষেত্রে শিক্ষার্থীরা ‘ডি থেকে বি’ গ্রেড পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবেন।

>> সামাজিক বিজ্ঞান অনুষদের ক্ষেত্রে ‘ডি থেকে বি’ গ্রেড পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবেন।

>> বিজ্ঞান অনুষদের ক্ষেত্রে ‘ডি থেকে সি প্লাস’ গ্রেড পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবেন।

>> ব্যবসায় শিক্ষা অনুষদের ক্ষেত্রে ‘ডি থেকে এ মাইনাস’ গ্রেড পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আরোপ উপস্থিতির কড়াকড়ি কলেজে ক্লাসে বিষয়ে শিক্ষা শিক্ষার্থীদের সাত
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হচ্ছে আরও ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

February 5, 2026
শিক্ষার্থীদের ভোটাধিকার

শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে কুবি প্রশাসনের কাছে বাস সার্ভিস চালুর স্মারকলিপি প্রদান

February 5, 2026
Public university in Chittagong

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

February 4, 2026
Latest News
শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হচ্ছে আরও ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষার্থীদের ভোটাধিকার

শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে কুবি প্রশাসনের কাছে বাস সার্ভিস চালুর স্মারকলিপি প্রদান

Public university in Chittagong

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

বেরোবির একাডেমিক ভবন-৪

বেরোবির একাডেমিক ভবন-৪ এর ৫ম তলার ক্লাসরুম উইং উদ্বোধন

কারিগরি পরীক্ষা

বিটিসিএল এমভিএনও সিমের কারিগরি পরীক্ষা সফল, থাকবে যেসব সেবা

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার নামে দুই কলেজের নামকরণ

ড. চৌধুরী মাহমুদ হাসান

ঢাকা বশ্বিবদ্যিালয়য়রে প্রফসোর ইমরেটিাস হলনে ড. চৌধুরী মাহমুদ হাসান

মাউশি

এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে জরুরি নির্দেশনা

হামদর্দ বিশ্ববিদ্যালয়

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১ম সমাবর্তন অনুষ্ঠিত, সনদ পেলেন ১৭৫৪ জন গ্রাজুয়েট

শিক্ষকদের বকেয়া উৎসব

এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.