Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home রাজনীতি শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিবে ছাত্রলীগ
রাজনীতি শিক্ষা

শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিবে ছাত্রলীগ

By Saiful Islamসেপ্টেম্বর 30, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : ‌‌তরুণ প্রজন্মকে আরও বেশী দক্ষ ও আরও বেশী কর্মমুখী করতে শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিংয়ের প্রশিক্ষণ দেবে বাংলাদেশ ছাত্রলীগ। উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শিক্ষার্থীকে আইটি বিষয়ক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে সংগঠনটি। ছাত্রলীগের উপ-বিজ্ঞান সম্পাদক সবুর খান কলিন্সের উদ্যোগে কার্যক্রমটি শুরু হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের হলরুমে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ কার্যক্রমে সহযোগিতা করছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট।

অনুষ্ঠানে ছাত্রলীগের উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক সবুর খান কলিন্স বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনের সদস্য পদ গ্রহণের মাধ্যমে সারা বিশ্বের তথ্য প্রযুক্তির সাথে সেতু বন্ধন রচনা করেছিলেন। তাঁর দূরদর্শী নেতৃত্বের কারণে ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপনের মাধ্যমে বাঙালি জাতিকে তিনি স্যাটেলাইটের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন৷ বিজ্ঞানমনস্ক জাতি গড়ে তোলার জন্য স্বাধীনতার পরবর্তীতে কুদরত-ই খোদা কমিশন গঠন করার মাধ্যমে বিজ্ঞান ভিত্তিক সমাজ গঠনের উদ্যোগ গ্রহণ করেছিলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা ২০০৮ সালের ১২ ডিসেম্বর ক্ষমতায় আসার পর থেকে মোবাইল এবং কম্পিউটারকে সহজলভ্য করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এ দেশের সাধারণ মানুষকে তথ্য প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী তরুণ সমাজ গড়ে তোলার জন্য ইন্টারনেট সহ তথ্য প্রযুক্তির সব পণ্যকে সহজলভ্য করে তোলা হয়েছে। সরকার রেমিট্যান্স যোদ্ধা হিসেবে তাদের সম্মান এবং মর্যাদা প্রদান করেছেন।

আমাদের রেমিট্যান্সের অন্যতম একটি উৎস হয়ে উঠছে ফ্রিল্যান্সিং। এর মাধ্যমে আমাদের তরুণ সমাজ দেশে বসেই বৈদেশিক অর্থ আয়ের সুযোগ পাচ্ছে৷ আর এ কাজের জন্য ছাত্রলীগের সকল নেতা-কর্মীকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন নাইমের সঞ্চালনায় বক্তব্য ও ছাত্রলীগের উপ-বিজ্ঞান সম্পাদক খন্দকার হাবীব আহসান, হাসিবুর রহমান, ফজলুল হক মুসলিম হক হলের সাধারণ সম্পাদক আবু হাসিব মুক্ত, অমর একুশে হল ছাত্রলীগের সভাপতি এনায়েত এইচ মনন, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ইরফানুল হাই সৌরভ, সাইদুর রহমান ইমন, সুফিয়া কামাল হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক লাবিসা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
নাহিদ ইসলাম

এটা ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হবে: নাহিদ ইসলাম

জুন 12, 2026
শিক্ষা

শিক্ষা খাতে ইতিহাসের সবথেকে বড় বাজেটের প্রস্তাব

জুন 11, 2026
National University is a public collegiate university

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ

জুন 11, 2026
Latest News
নাহিদ ইসলাম

এটা ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হবে: নাহিদ ইসলাম

শিক্ষা

শিক্ষা খাতে ইতিহাসের সবথেকে বড় বাজেটের প্রস্তাব

National University is a public collegiate university

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু

প্রাথমিকের পাঠ্যক্রম

প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই

ববি হাজ্জাজ

প্রাথমিক বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুর উদ্যোগ: ববি হাজ্জাজ

বাজেট পেশ

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

শিক্ষা মন্ত্রণালয়

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবর ‘ভিত্তিহীন’: শিক্ষা মন্ত্রণালয়

আলিম পরীক্ষা

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক

উপাচার্য নিয়োগ

চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa