
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে কর্ম বিরতি কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, শিবপুর উপজেলা শাখা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে স্বাস্থ্য সহকারিরা অবস্থান নিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্ম বিরতি চলবে বলে ঘোষণা দিয়েছেন।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সংগঠনের নরসিংদী জেলার সভাপতি আল-আমিন, সদস্য শেখ মাসুদুল হক, শিবপুর উপজেলা সাখার সভাপতি আলতাফ হোসেন সিকদার, সাধারণ সম্পাদক ওয়ালি উল্লাহ, সহ-সভাপতি আলমগীর হোসেন, আরিফুল ইসলাম শাহীন প্রমুখ। এছাড়া উপজেলায় কর্মরত সকল স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



