Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় শিবির যে রগ কাটে সেই অভিযোগ প্রমাণিত হয়নি: শিবির সভাপতি
জাতীয় রাজনীতি

শিবির যে রগ কাটে সেই অভিযোগ প্রমাণিত হয়নি: শিবির সভাপতি

By Bhuiyan Md Tomalডিসেম্বর 2, 20242 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ‘ছাত্র শিবির যে রগ কাটে এমন অভিযোগ প্রথম ওঠে ১৯৯৩ সালে। তবে সেই অভিযোগ কখনও কোনো দিন প্রমাণিত হয়নি। বরং ইসলামি ছাত্র শিবিরের শত শত নেতাকর্মী শহীদ হয়েছেন।’

আজ সোমবার (২ ডিসেম্বর) দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় শিবির সভাপতি বলেন, ‘যারাই আমাদের বিরুদ্ধে এসব অভিযোগ করেন তারাই আমাদের নেতাকর্মীদের হত্যা করেছেন। এটা রাষ্ট্রীয়ভাবে প্রমাণিত যে ১৯৯৩ সালে সরকার, রাষ্ট্র নিজেরাই প্রমাণ করেছে এসব অভিযোগের ভিত্তি নেই।’

কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে এই নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামি ছাত্রশিবির পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা।

অনুষ্ঠানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম তার বক্তব্যে আরো বলেন, ‘আওয়ামী শাসনামলে ছাত্রলীগ সাড়ে ১৫ বছর যেভাবে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করে শিক্ষার সুষ্ঠ পরিবেশ, শিক্ষার অধিকার থেকে আমাদের বঞ্চিত করে রেখেছিল। তাই দেশে ছাত্র রাজনীতির সংস্কার দরকার। সুস্থ্য ও সুষ্ঠ ধারার রাজনীতি হওয়া উচিত।’

তিনি বলেন, ছাত্র রাজনীতির মাধ্যমে জাতির বীরত্ব গ্রহণের নেতৃত্ব তৈরী হয়। জাতিকে যারা নেতৃত্ব দেয় তারাই এক সময় ছাত্র রাজনীতির মুল কাণ্ডারি হিসেবে ভূমিকা পালন করে এসেছেন। আমাদের ছাত্র রাজনীতির ইতিহাস সমৃদ্ধ। আমরা যদি ৫২, ৪৭, ৭১ এর কথা বলি, স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা বলি, সর্বশেষ ২৪ এর ফ্যাসিস্ট সরকার হঠানোর আন্দোলনের কথা বলি, সব আন্দোলনে ছাত্ররাই অগ্রণী ভূমিকা রেখেছে। সকল ছাত্ররাই দলমত নির্বিশেষে এসব আন্দোলনে অংশ নিয়েছে।

ছাত্র শিবিরের এডওয়ার্ড কলেজ শাখার তত্ত্বাবধায়ক রাকিবুল ইসলামের সঞ্চালনায় ও পাবনা শহর শাখা শিবিরের সভাপতি ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি খান হাবিব মোস্তফা, কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, কেন্দ্রীয় কলেজ কার্যক্রম বিষয়ক সম্পাদক মো. শফিউল্লাহ। স্বাগত বক্তব্য দেন, কলেজ শাখার শিবিরের সভাপতি তামিম হোসেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমিরুল ইসলাম।

নবীন বরণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। ইসলামি সঙ্গিত ও নাটিকা পরিবেশন করেন অনির্বান সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীরা। তার আগে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

জুন 16, 2026
সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

জুন 16, 2026
মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

জুন 16, 2026
Latest News
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

parliament

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে : স্পিকার

বাংলাদেশের সঙ্গে জার্মানির সম্পর্ক

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ ও জার্মানি

বাণিজ্য সচিব

নতুন বাণিজ্য সচিব নিয়োগ দিল সরকার

হজ শেষে দেশে ফিরেছেন ৫হাজিরা

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি, ফিরতি ফ্লাইট চলবে ১ জুলাই পর্যন্ত

আগ্রহ

শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ সুইস কোম্পানি সুইচপোর্টের

মির্জা

মির্জা আব্বাসের স্ত্রীকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিয়োগ

tarique

বিশ্বকাপ ফুটবলে কোন দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa