Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ঢাকাগামী যাত্রীদের ঢল নেমেছে শিমুলিয়ায়
জাতীয় বিভাগীয় সংবাদ

ঢাকাগামী যাত্রীদের ঢল নেমেছে শিমুলিয়ায়

By জুমবাংলা নিউজ ডেস্কমে 17, 2021Updated:মে 17, 20212 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশপথ শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঢাকামুখী যাত্রীদের ঢল নেমেছে। ঈদুল ফিতরের তিন দিনের ছুটি শেষ হওয়ায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর চাকুরীজীবিরা কাজে যোগদানের জন্য পরিবার-পরিজন নিয়ে ছুটছেন কর্মস্থলের দিকে। অপরদিকে, ঈদের চতুর্থ দিনেও ঢাকা থেকে অসংখ্য মানুষ গ্রামের বাড়িতে যাওয়ার জন্য ফেরিতে পার হওয়ার জন্য শিমুলিয়া ঘাটে এসে নামছে। ফলে মানুষের যাওয়া-আসায় খুবই কর্মব্যস্ত হয়ে পড়েছে শিমুলিয়া ও বাংলাবাজার উভয় ফেরিঘাট।

এর আগে সরকারি নির্দেশনা অমান্য করে ঈদের আগে নাড়ির টানে ছুটেছিলেন তারা। সরকারি নির্দেশনা অনুযায়ী গণপরিহন বন্ধ। সে সাথে শিমুলিয়া ঘাটের ৮৭টি লঞ্চ ও সাড়ে ৪ শতাধিক স্পিডবোট ও প্রায় দুই শতাধিক ট্রলার বন্ধ রয়েছে। এসব গণনৌপরিবহণ বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই এ রুটের যাত্রীরা ভিড় করছেন ফেরিগুলোতে। ১৮টি ফেরির প্রতিটিতেই একই রকমের গাদাগাদির চিত্র দেখা গেছে। ফেরি থেকে নেমে ঢাকাসহ বিভিন্ন কর্মস্থলে পৌঁছানোর জন্য অতিরিক্ত ভাড়া দিয়ে মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা, প্রাইভেটকার ও ট্রাকে চড়ে রওনা হচ্ছে যাত্রীরা।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের এজিএম মো. শফিকুল ইসলাম বলেন,করোনার কারণে ফেরি ছাড়া সব নৌযান বন্ধ। ফলে ফেরিতেই সব চাপ। ফেরিতে মানুষ বেশি গাড়ি কম। মানুষের চাপে ফেরিতে গাড়ি ওঠানো যাচ্ছে না। ১৮টি ফেরি সচল রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা।

শিমুলিয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) হাফিজুর রহমান বলেন, ঈদের ছুটি শেষ। তাই কর্মস্থলে ফিরছে মানুষ। সোমবার সকাল থেকে শিমুলিয়া ঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলমুখী যাত্রীর চাপ ছিল। বেলা বাড়ার সাথে সাথে আরও যাত্রীর চাপ বেড়ে যায়।প্রতিটি ফেরিতে গাদাগাদি করে ঢাকামুখী যাত্রীরা আসছিল। কর্মস্থলে ফেরা মানুষ সামাজিক দূরত্ব বজায় না রেখে এবং স্বাস্থ্য বিধি না মেনে গাদাগাদি করে নদী পার হচ্ছেন। এতে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বরাদ্দ

নতুন পে-স্কেলের জন্য আপাতত আলাদা বরাদ্দ থাকছে না!

জুন 11, 2026
বাজেট

বাজেটে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

জুন 11, 2026
ঐক্যবদ্ধ

একসঙ্গে থাকলে ফুলের পাপড়ি দিয়ে হীরার কলিজা কাটা সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন 11, 2026
Latest News
বরাদ্দ

নতুন পে-স্কেলের জন্য আপাতত আলাদা বরাদ্দ থাকছে না!

বাজেট

বাজেটে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

ঐক্যবদ্ধ

একসঙ্গে থাকলে ফুলের পাপড়ি দিয়ে হীরার কলিজা কাটা সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

সরবরাহ বন্ধ

যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বজ্রসহ বৃষ্টি

৭ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা

বৃদ্ধা

গুরুদাসপুরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, ঘর থেকে মরদেহ উদ্ধার

শিক্ষার্থী

প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

বাসস্ট্যান্ড

ভৈরব বাসস্ট্যান্ডে দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়কে চরম দুর্ভোগ

পুশইন

পুশইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির নজরদারি ও মাইকিং

প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানাতে ‘ইটভাড়া’ নিয়েছিল এলজিইডি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa