Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ফুটবল শিমুল স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন যন্ত্রকৌশল অনুষদ
ক্যাম্পাস খেলাধুলা চট্টগ্রাম ফুটবল

শিমুল স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন যন্ত্রকৌশল অনুষদ

By ABM MannanOctober 19, 20222 Mins Read

চুয়েট

Advertisement

জুমবাংলা ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতির আয়োজনে এবং ইকুইটি রেডিমিক্স কংক্রিট লিমিটেডের সহযোগিতায় চুয়েটের প্রয়াত শিক্ষক শিমুল বিশ্বাস স্মরণে “শিমুল স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্ট-২০২২” এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

উক্ত খেলায় যন্ত্রকৌশল অনুষদ টাইব্রেকারে ৩-০ গোলের ব্যবধানে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক জনাব রতন কুমার দাশ এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট হিসেবে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড.মো. সাইফুল ইসলাম নির্বাচিত হন। এছাড়া সর্বোচ্চ গোলদাতা হিসেবে নির্বাচিত হন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব অনিমেষ রায়, সেরা গোলকিপার হিসেবে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী।

মঙ্গলবার (১৮ই অক্টোবর) বিকাল ০৪.৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উক্ত জমজমাট ফাইনাল খেলায় বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। শিক্ষক সমিতির সভাপতি ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান।

এতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. বশির জিসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা বিভাগের উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ জসীম উদ্দিন। ফাইনাল খেলা পরিচালনা করেন চুয়েটের শারীরিক শিক্ষা প্রশিক্ষক জনাব মো. জিলহাজ উদ্দিন।

প্রসঙ্গত, গোপালগঞ্জ জেলার কৃতি সন্তান প্রয়াত শিমুল বিশ্বাস চুয়েটের পুরকৌশল বিভাগ থেকে পাশ করে ২০১২ সালে চুয়েটের ডিজেস্টার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১৫ সালের ১৬ই ফেব্রুয়ারি অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে বিমানযোগে ঢাকা যাওয়ার সময় তিনি বিমানেই মৃত্যুবরণ করেন। প্রয়াত এই শিক্ষকের স্মরণে প্রতি বছর চুয়েট শিক্ষক সমিতি এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

বিপিএলে যে দলের আইকন প্লেয়ার মাশরাফি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan
    Related Posts
    Worldcup

    বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

    June 21, 2026
    যুবদল নেতা মাসুদ

    আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

    June 21, 2026
    Sports

    ২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

    June 21, 2026

    Latest News

    Worldcup

    বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

    যুবদল নেতা মাসুদ

    আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

    Sports

    ২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

    গৃহিণীর মৃত্যু

    নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

    tunisia

    এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

    Messi

    মেসির সামনে তিনটি রেকর্ডের হাতছানি

    Ancelotti-And-Neymar

    নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

    রেনশ

    ‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

    হাকিমি

    ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

    স্কটল্যান্ড

    মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa