Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা শিরোপার প্রশ্নে জিদানের ফেবারিট আতলেতিকো
খেলাধুলা ফুটবল

শিরোপার প্রশ্নে জিদানের ফেবারিট আতলেতিকো

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 12, 20202 Mins Read

শিরোপার প্রশ্নে জিদানের ফেবারিট আতলেতিকো

Advertisement

স্পোর্টস ডেস্ক: আতলেতিকো মাদ্রিদ দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। লা লিগার শিরোপা জেতার লড়াইয়ে যে দুটি দল সবসময় ফেবারিট থাকে, সেই রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এবারের মৌসুমে ভুগলেও আতলেতিকো এখন পর্যন্ত কোনও ম্যাচ হারেনি। আজ শনিবার যখন মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল-আতলেতিকো, তখনও জয়ের পাল্লা হেলে আছে মাদ্রিদের ‘ছোটদের’ দিকে। এমনকি শিরোপা জেতার প্রশ্নেও রিয়াল কোচ জিনেদিন জিদান ফেবারিট মানছেন ডিয়েগো সিমিওনির দলকে।

এবারের লা লিগার পয়েন্ট টেবিলে আতলেতিকো শীর্ষে, আর রিয়ালের অবস্থান চার নম্বরে। মাদ্রিদ ডার্বি জিতলে লস ব্লাঙ্কোদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে যাবে আতলেতিকো। এস্তাদিও আলফ্রেদো ডি স্তেফানোয় মুখোমুখি লড়াইয়ের আগে দুই দলই নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব। ইউরোপিয়ান প্রতিযোগিতায় ধুঁকতে থাকা রিয়াল গ্রুপসেরা হয়েই উঠেছে শেষ ষোলোতে। অন্যদিকে বায়ার্ন মিউনিখের সঙ্গে একই গ্রুপে থাকা আতলেতিকো হয়েছে দ্বিতীয়।

তবে লা লিগায় সিমিওনির দল সবাইকে ছাড়িয়ে। ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদের সঙ্গে তাদের ব্যবধান ১ হলেও খেলেছে দুই ম্যাচ কম। রিয়াল এক ম্যাচ বেশি খেললেও এখনই পিছিয়ে ৬ পয়েন্টে।

তাই মাদ্রিদ ডার্বির আগে জিদানের কাছে ফেবারিট বিষয়ে প্রশ্ন আসতেই আতলেতিকোকে এগিয়ে রাখলেন। রিয়াল কোচের কাছে প্রশ্ন ছিল, এবারের মৌসুমে কি আতলেতিকো ফেবারিট? ফরাসি কিংবদন্তির উত্তর, ‘হ্যাঁ, নিশ্চিতভাবেই। তারা সেটা মাঠেই দেখাচ্ছে। তারা সবকিছুই দুর্দান্ত করছে এবং ভীষণ লড়াই করছে। ওরা সবসময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। এখন তারাই শীর্ষে আছে (পয়েন্ট টেবিলে)।’

রিয়াল অবশ্য শিরোপা নিয়ে ভাবছে না। প্রত্যেক ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই এগিয়ে চলছেন জিদান, ‘আমরা প্রত্যেক ম্যাচেই দেখাতে চাই আমরা কেমন দল এবং সেটা শিরোপার চিন্তা মাথায় না রেখে। আমরা প্রত্যেক ম্যাচ জিততে চাই এবং লড়াই করতে চাই।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026
Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

July 21, 2026
আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

July 21, 2026

Latest News

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

দি মারিয়ার বার্তা

এবার মেসিদের জন্য দি মারিয়ার বার্তা

মেসির প্রশংসা

বিশ্বকাপ জয়ের উল্লাসেও রদ্রির মুখে শুধু মেসির প্রশংসা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa