স্পোর্টস ডেস্ক: ফুটবলে সবশেষ কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার ফুটসালেও লাতিন আমেরিকান চ্যাম্পিয়ন লা আলবিসেলেস্তেরা। কলম্বিয়াকে ৩-০ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে ব্রাজিল।

খেলার ১৯তম মিনিটে অ্যালান ব্র্যান্ডির গোলে স্বাগতিকদের বিপক্ষে এগিয়ে যায় দল। এটি আলবিসেলেস্তেদের ফুটসালে কোপার তৃতীয় শিরোপা। এর আগে ২০১৫ ও ২০০৩ সালে কোপার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা ফুটসাল দল।
গেল বছর ব্রাজিলের মাটিতে তাদের হারিয়ে ২৮ বছরের শিরোপা খরা কাটিয়েছিল আর্জেন্টিনা। জিতেছিল কোপা আমেরিকা। তার বছর না ঘুরতেই আরও একটা কোপা আমেরিকা পেয়ে গেল আলবিসেলেস্তেরা।
কোপার ফুটসালে এটি আর্জেন্টিনার তৃতীয় শিরোপা। বিশ্বকাপের বর্তমান রানার আপ তারা। তবে ব্রাজিলের ফুটবসাল দল কোপার শিরোপা জয়ে অনেক এগিয়ে। মোট ১০ বারের চ্যাম্পিয়ন তারা। প্যারাগুয়ে প্রথম ট্রফি জয়ের অপেক্ষায় ছিল। কিন্তু হতাশাই সঙ্গী হলো স্বাগতিকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



