
বার্সেলোনা নিজেদের প্রাক মৌসুম ক্যাম্প শুরু করেছে গত সোমবার। ক্যাম্পে এখনও যোগ দেননি দলের অধিনায়ক ও আইকন লিওনেল মেসি। কোপা আমেরিকা জেতার পর হালকা মেজাজেই আছেন এই মেগাস্টার। বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে মৌখিক স্বীকৃতিও দিয়েছেন তিনি।
জুলাই থেকে মেসির ফ্রি এজেন্ট হওয়ার ঘটনায় মাসখানেক ধরে তার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন ছিল। বুধবার স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে মৌখিকভাবে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে রাজি হলেও এখনও কাগজে-কলমে তা নিশ্চিত করেননি মেসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



