Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শিশু তালহাকে অপহরণের পর চোখ নষ্ট করে ভিক্ষা করাতে চেয়েছিল
জাতীয়

শিশু তালহাকে অপহরণের পর চোখ নষ্ট করে ভিক্ষা করাতে চেয়েছিল

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 5, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : নরসিংদীর রায়পুরায় শিশু আবু তালহাকে (১০) অপহরণের পর বিক্রি করতে না পেরে তার দুটি চোখ নষ্ট করে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশি পাভেল ও তার সহযোগীদের বিরুদ্ধে।

 শিশু তালহাকে অপহরণের পর চোখ নষ্ট করে ভিক্ষা করাতে চেয়েছিল

Advertisement

শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার উত্তরবাখরনাগর ইউনিয়নের টেকপাড়া এলাকা থেকে শিশু আবু তালহাকে চোখ-মুখ বেঁধে অপহরণ করা হয়। পরে শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় নরসিংদীর মাধবদী থানার কান্দাইল এলাকার রশিদ চেয়ারম্যানের বাড়ি থেকে শিশু তালহাকে উদ্ধার করে স্বজনরা।

অপহরণকারীরা একই দিনে তালহা ছাড়াও আরও ২ শিশুকে অপহরণ করেছে বলে জানিয়েছে শিশুটি নিজেই। বাকি দুইজন হলো রাব্বী ও আতিকুল। তবে তাদের নাম ব্যতীত আর কোনো পরিচয় বা ঠিকানা জানে না শিশু আবু তালহা। অপহরণকারী পাভেল সম্পর্কে  শিশু আবু তালহার চাচাতো ভাই।

শিশু তালহা উপজেলা উত্তরবাখরনগর ইউনিয়নের টেকপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

আহত শিশু আবু তালহা সাংবাদিকদের বলেন, শুক্রবার দুপুরে বাড়ির পাশে একটি দোকান থেকে আমার বড় ভাইয়ের কিনে দেওয়া  রুটি নিয়ে বাড়িতে যাওয়ার পথে প্রতিবেশী ধন মিয়ার ছেলে পাবেল ও তার বন্ধু পথের মাঝে চোখ-মুখ বেঁধে আমাকে নিয়ে যায়। পরে সে আমাকে ১২ হাজার টাকায় অন্যদের নিকট বিক্রি করে দেয়। তারা আমার চোখ নষ্ট করে আমাকে দিয়ে ভিক্ষা করানোর পরিকল্পনা করেছিল। আমার সঙ্গে আরও দুইজন ছিল। পরে আমরা ৩ জন মিলে সুযোগ বুঝে তিন দিকে পালিয়ে যাই।

শিশুটি আরও জানায়, গত ১-২ মাস আগে পাখির ছানা গাছ থেকে নামানোকে কেন্দ্র করে আবু তালহা ও তার মায়ের সঙ্গে পাবেলের ঝগড়া হয়।

তালহার বাবা দুলাল মিয়া বলেন, শুক্রবার বিকেল থেকে তালহা নিখোঁজ হয়। পরে সম্ভাব্য অনেক জায়গায় তাকে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে মাইকের মাধ্যমে এলাকায় ঘোষণা করা হয়। এরই মাঝে তার ছবি দিয়ে ফেইসবুকে আমরা পোস্ট করি। তখন আমার কাছে একটা কল আসে। জানতে পারি আমার ছেলে মাধবদীর কান্দাইল এলাকায় রশিদ চেয়ারম্যানের বাড়িতে আহত অবস্থায় পড়ে আছে। তখনই তার আহত ছবি ফেইসবুকে দেখে শিউর হই। এরপর বাড়ি থেকে লোকজন নিয়ে সেখানে গিয়ে সকাল ১০টায় তাকে নিয়ে আসি। ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি কামনা করছি। এর আগে আমার ছেলেকে নরসিংদী লায়ন্স চক্ষু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এখন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিতে পারি।

স্থানীয়রা বলছে, শিশুটি অন্তত্য সাহসী ও চালাক হওয়ায় ছুটে আসতে পেরেছ। তারা শিশুটির চোখ নষ্ট করতে চেয়েছিল। যারা শিশুটির সঙ্গে এমন জঘন্য কাজ যারা করেছে তাদের কঠিন শাস্তি কামনা করছি।

এ ঘটনায় অভিযুক্ত পাবেল ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে তাদের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি।

রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া এবং অভিযুক্ত পাবেলের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দেওয়ার কথাও জানান তিনি।

রায়পুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মুঠোফোনের মাধ্যমে বলেন, শুনেছি অভিযুক্ত ও ভুক্তভোগী দুজন সম্পর্কে চাচাতো ভাই। এক সঙ্গে দুইজন গিয়ে নিখোঁজ হয়েছিল। এখন ঘুরতে গিয়েছিল না অপহরণ সেটা তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

June 21, 2026
বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

June 21, 2026
ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

June 21, 2026

Latest News

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

নবীন নৌ কর্মকর্তারা

দেশের সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত নবীন নৌ কর্মকর্তারা

মিডওয়াইফ নিয়োগ

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

ডিএমপি

ডিএমপির দুই ডিসি পদে পরিবর্তন

এনসিপি এমপি

প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি এমপির বক্তব্যে উত্তপ্ত সংসদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa