গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে আব্দুল মতিন (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হক। মঙ্গলবার বিকেলে উপজেলার মোক্তারপুর এলাকা থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

উদ্ধারকৃত আব্দুল মতিন জেলার কাপাসিয়া উপজেলার হাইলজোড় গ্রামের মৃত আব্দুল মফিজ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয়ভাবে টিউবওয়েল শ্রমিকের কাজ করতেন।

থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে শীতলক্ষ্যা নদীর কালীগঞ্জ মোক্তারপুর পয়েন্টে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মরদেহের প্যান্টের পকেটে থাকা একটি মোবাইল ছিল। সেই মোবাইলের সিম কার্ড অন্য মোবাইলে ট্রান্সফার করে সিম কার্ডে থাকা ফোন বুকের নম্বরে কথা বলে তার পরিচয় সনাক্ত করা হয়। তবে মরদেহটি অর্ধগলিত থাকায় শরীরের আঘাত আছে কিনা তা সনাক্ত করায় যায়নি।

এসআই নাজমুল হক নিহতের ছেলে আরিফ হোসেনের (২৬) বরাত দিয়ে জানান, গত ২ আগস্ট বিকেলে বাড়ি থেকে শ্রীপুরের উদ্দেশ্যে বেরিয়ে তিনি নিখোঁজ হন।

তিনি আরো জানান, এ ব্যাপারে থানায় কোন মামলা এখনো হয়নি। তবে তারা মরদেহের দাফন সম্পন্ন করে থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে। তবে অভিযোগ দিলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে জানান পুলিশের ওই এসআই।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.