Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শীতার্তদের জন্য ঊষার “মানবতার দেয়াল”
গাজীপুর জাতীয় ঢাকা বিভাগীয় সংবাদ

শীতার্তদের জন্য ঊষার “মানবতার দেয়াল”

By Sazzad HossainDecember 25, 20191 Min Read

শীতার্তদের জন্য ঊষার “মানবতার দেয়াল”

গাজীপুর প্রতিনিধি: সারাদেশেই বইছে শীতের বৈরি আবহাওয়া। শীতের এই বৈরি আবহাওয়ায় মানুষের কষ্টের যেন অন্ত নেই। যেসব অসহায় মানুষদের থাকারও জায়গা নেই, রাস্তায় ঘুমায়, রেলস্টেশনে ঘুমায় তাদের জন্য এই শীত যেন অভিশাপ। সেসব অসহায় মানুষদের পাশে এবার দাঁড়িয়েছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন “ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন” (ঊষা)।

শীতার্তদের জন্য ঊষার “মানবতার দেয়াল”

 

Advertisement

অসহায় শীতার্তদের জন্য তৈরি করা হলো “মানবতার দেয়াল”। ‘আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলো রেখে যান/আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যান’ এমন ব্যানারের মানবতার দেয়ালের পর্দা উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে ঊষার উদ্যোগে এই মানবতার দেয়াল উন্মোচন করা হয়। মাওনা ফ্লাইওভারের নিচে একটি ও শ্রীপুর রেলস্টেশনে একটি “মানবতার দেয়াল” তৈরি করা হয়।

 

শীতার্তদের জন্য ঊষার “মানবতার দেয়াল”

সমাজের অবহেলিত-দরিদ্র মানুষের জন্য মানবিকতার বার্তা নিয়ে এসেছে মানবতার দেয়ালটি। হ্যাঙ্গারগুলোতে ঝুলছে বিভিন্ন শীতবস্ত্র। এখান থেকে বিনা খরচে নিজেদের প্রয়োজনীয় বস্ত্র নিতে পারবেন সমাজের অসহায়, অবহেলিত মানুষেরা।

ঊষার সভাপতি মেহেদী আনজাম হাসিব বলেন, শীতের এই বৈরি আবহাওয়ায় গরিব, অসহায় মানুষদের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে। তাদের মধ্যে অনেকেই আছে এতটাই অসহায় যে রাস্তায় ঘুমায়, বাড়ি-ঘর কিছুই নেই, শীত বস্ত্রও কিনতে পারছে না তাদের সহযোগিতা করতে আমাদের এই প্রচেষ্টা। আমি আশা করবো আমাদের মত অন্যরাও এভাবে এগিয়ে আসবে। সকল জায়গায় যদি অসহায় মানুষদের এভাবে সহযোগিতা করা হয় তবে শীতের এই অভিশাপ থেকে অনেকেই রক্ষা পাবে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa