Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা শীর্ষে মেসি, তিনে রোনালদো
খেলাধুলা ফুটবল

শীর্ষে মেসি, তিনে রোনালদো

By জুমবাংলা নিউজ ডেস্কসেপ্টেম্বর 14, 2021Updated:সেপ্টেম্বর 14, 20212 Mins Read

Advertisement

স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের কাছে অন্যতম জনপ্রিয় গেম। প্রতি বছর ইএ স্পোর্টসের এই গেমের অপেক্ষায় থাকেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। পাশাপাশি সবার অপেক্ষা থাকে ফিফা গেমে কোনো খেলোয়াড়ের রেটিং সবচেয়ে বেশি থাকে- তা দেখারও।

ফুরিয়েছে সেই অপেক্ষা। নতুন বছরের ফিফা-২২ গেমের রেটিং প্রকাশ করেছে ইএ স্পোর্টস। টানা তৃতীয়বারের মতো ফিফা গেমে সর্বোচ্চ রেটিংধারী খেলোয়াড় লিওনেল মেসি। তার চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো রয়েছেন তিন নম্বরে।

এবারের গেমে মেসির রেটিং রাখা হয়েছে ৯৩। তার পরের নামটি জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কির। তার রেটিং দেয়া হয়েছে ৯২। এ দুজনের ঠিক পরেই আছেন ৯১ রেটিং পাওয়া রোনালদো।

তবে ৯১ রেটিং শুধু রোনালদো একা পাননি, নেইমার জুনিয়র-কাইলিয়ান এমবাপেসহ মোট পাঁচজন খেলোয়াড় পেয়েছেন এই রেটিং। এবারের গেমে নব্বইয়ের বেশি রেটিং পাওয়ার খেলোয়াড় সংখ্যা মোট ১১ জন।

ফিফা গেমের এই রেটিং ঠিক করার জন্য একটি বিশেষ দল পুরো মৌসুমজুড়ে কাজ করে। তারা খুব কাছ থেকে খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্স পর্যবেক্ষণ করে এবং ৩০টি বিভাগের ওপর তা মূল্যায়ন করে রেটিং দিয়ে থাকে।

২০১১ সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত নয়বার সর্বোচ্চ রেটিং পেলেন মেসি, রোনালদো শীর্ষে ছিলেন ফিফা ১৭ ও ফিফা ১৮’তে। আর ফিফা ১৯-এ সমান ৯৪ রেটিং ছিলো মেসি-রোনালদোর।

আগামী ১ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পাবে ফিফা ২২ গেমটি। তবে যারা ইএ প্লে’র সঙ্গে যুক্ত আছেন তারা ২২ সেপ্টেম্বর থেকে এবং যারা আল্টিমেট এডিশন প্লে’র সঙ্গে যুক্ত আছেন তারা ২৭ সেপ্টেম্বর থেকে গেমটি খেলতে পারবেন।

ফিফা ২২ এ ন্যুনতম ৯০ রেটিংধারী খেলোয়াড়রা:

  • লিওনেল মেসি (পিএসজি) – ৯৩
  • রবার্ট লেওয়ানডস্কি (বায়ার্ন মিউনিখ) – ৯২
  • ক্রিশ্চিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড)- ৯১
  • কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি) – ৯১
  • কাইলিয়ান এমবাপে (পিএসজি) – ৯১
  • নেইমার জুনিয়র (পিএসজি) – ৯১
  • ইয়ান অবলাক (অ্যাটলেটিকো মাদ্রিদ) – ৯০
  • হ্যারি কেইন (টটেনহ্যাম) – ৯০
  • এনগোলো কান্তে (চেলসি) – ৯০
  • ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন) – ৯০
  • মার্ক টের স্টেগান (বার্সেলোনা) – ৯০।
fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Brazil

ইতিহাস পেরিয়ে হেক্সা জয়ের পথে ব্রাজিল

জুন 11, 2026
জার্সি

৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই বিপাকে হাইতি, ফিফার নির্দেশে বদলাতে হলো জার্সি

জুন 11, 2026
টেস্ট সিরিজ

চমক রেখে টেস্ট সিরিজে দল ঘোষণা বাংলাদেশের

জুন 11, 2026
Latest News
Brazil

ইতিহাস পেরিয়ে হেক্সা জয়ের পথে ব্রাজিল

জার্সি

৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই বিপাকে হাইতি, ফিফার নির্দেশে বদলাতে হলো জার্সি

টেস্ট সিরিজ

চমক রেখে টেস্ট সিরিজে দল ঘোষণা বাংলাদেশের

ক্রীড়া খাত

ক্রীড়া খাতে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

টি-টোয়েন্টি

৩ পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

শাকিরা ও বার্না বয়

বিশ্ব কাঁপাতে প্রস্তুত পপ সম্রাজ্ঞী শাকিরা ও বার্না বয়

বিশ্বকাপের মঞ্চ

পর্দা উঠছে আজ; বিশ্বকাপের মঞ্চে কে কবে গাইবেন

BTV

বিটিভিতে বিনা খরচে বিশ্বকাপ সম্প্রচার, প্রধানমন্ত্রীর নির্দেশে সরাসরি ফিফার সঙ্গে চুক্তি

Worldcup

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে যা যা থাকছে

বাংলাদেশ অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa