Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিনিয়োগ পরিবেশ এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনার লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছেন।

শনিবার (৪ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সরকারি সূত্রে জানা যায় অনুষ্ঠেয় এই বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, বৈঠকে দেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি, শিল্পখাতে স্থবিরতা, আমলাতান্ত্রিক জটিলতা এবং নীতিগত প্রতিবন্ধকতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। ব্যবসায়ীরা তাদের সমস্যা, প্রত্যাশা ও সম্ভাবনার বিষয়গুলো সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই বৈঠকের মাধ্যমে দেশে প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে একটি কাঠামোগত সংলাপের পরিবেশ তৈরির লক্ষ্যে এই প্ল্যাটফর্মটি কাজ করবে।

মুন্সীগঞ্জে পুলিশের উপস্থিতিতে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই পরিষদে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল এবং ভোগ্যপণ্য খাতের ৯ জন বিশিষ্ট উদ্যোক্তা সদস্য হিসেবে থাকছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সরকারের অধীনে ব্যবসায়ী মহলের সঙ্গে প্রধানমন্ত্রীর এটি প্রথম আনুষ্ঠানিক সংলাপ হওয়ায় বৈঠকটি বিশেষ গুরুত্ব বহন করছে। এর মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের অগ্রাধিকার এবং ভবিষ্যৎ নীতিনির্ধারণের দিকনির্দেশনা উঠে আসতে পারে।

উল্লেখ্য, ২০২৫ সালের শুরুর দিকে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে ব্যবসায়িক পরিবেশের উন্নয়নে এই পরিষদ গঠনের নীতিগত পরিকল্পনা করা হয়েছিল। গত বছরের ফেব্রুয়ারিতে এক অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন এই পরিকল্পনার কথা জানালেও পরবর্তীতে এ বিষয়ে আর কোনো অগ্রগতি জানা যায়নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.