image-94155-1570190539
বক্তব্য রাখছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। ছবি : ফোকাস বাংলা
Advertisement
জুমবাংলা ডেস্ক : ‌র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, নিরাপত্তা জোরদারে দেশের গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নজরদারি করবে র‌্যাব।

শুক্রবার দুপুরে রাজধানীর বনানীতে শারদীয় দুর্গাপূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

র‌্যাব প্রধান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি বিরোধী যে উদ্যোগ নিয়েছেন এটা সুদূরপ্রসারী। এর সুফল দেশের মানুষ অবশ্যই পাবেন। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে দেশজুড়ে বর্তমানে শুদ্ধি অভিযান চলছে। সরকারের সবগুলো সংস্থা সমন্বয় করে কাজ করছে।’

তিনি বলেন, র‌্যাব প্রিভেন্টিভ পেট্রোল এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে মনিটরিং করছে। সেই সঙ্গে ডগ স্কোয়াডের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র লে. কর্নেল সারোয়ার বিন কাশেম, গুলশান-বনানী পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

র‌্যাব ডিজি বলেন, বর্তমান সরকার যখন প্রথমবার ক্ষমতায় এসেছিল তখন সারা দেশে প্রায় ১১ হাজার পূজামণ্ডপ ছিল। এবার সারাদেশে প্রায় ৩১ হাজার ৮০০ পূজামণ্ডপ করা হয়েছে। আর এতেই বোঝা যাচ্ছে দেশের মানুষের অর্থনৈতিক উন্নতি হচ্ছে।

এক প্রশ্নের জবাবে বেনজীর বলেন, ‘আমাদের জনবল কম, তবুও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার্বিক নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করবো। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নজরদারি থাকবে। সূত্র : ইত্তেফাক

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.