Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় শুধু দু’জনকেই ১৫০০ কোটি টাকা ঘুষ দেন জি কে শামীম!
অপরাধ-দুর্নীতি জাতীয়

শুধু দু’জনকেই ১৫০০ কোটি টাকা ঘুষ দেন জি কে শামীম!

By Sibbir Osmanসেপ্টেম্বর 23, 2019Updated:সেপ্টেম্বর 23, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : যুবলীগ নেতা পরিচয়ে ঠিকাদারি চালিয়ে আসা টেন্ডার কিং খ্যাত গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম সরকারি বড় বড় কাজ হাতিয়ে নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোটি কোটি টাকা ঘুষ দিতেন বলে স্বীকারোক্তিমূলক জবানিতে জানিয়েছেন।
জি কে

Advertisement

সম্প্রতি দু’জন সাবেক প্রকৌশলীকেই দেড় হাজার কোটি টাকা ঘুষ দিয়েছেন এই ‘ঠিকাদার মোগল’। এর মধ্যে কাজ পেতে গণপূর্ত অধিদফতরের সদ্য সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামকে ১ হাজার ১০০ কোটি টাকা ও গণপূর্তের ঢাকা জোনের আরেক সদ্য সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল হাইকে ৪০০ কোটি টাকা ঘুষ দিয়েছেন জি কে শামীম।

গত শুক্রবার রাজধানীর নিকেতনের বাসা থেকে নগদ ১ কোটি ৮০ লাখ টাকা ও প্রায় ২০০ কোটি টাকার এফডিআর চেক, লাইসেন্সবিহীন অ*স্ত্র, মা*দকসহ জি কে শামীমকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে শামীম এই ঘুষ-বাণিজ্যের কথা স্বীকার করে জানান, তিনি প্রতিটি টেন্ডারে ৮ থেকে ১০ শতাংশ কমিশন দিতেন। কখনও কখনও কমিশন দেয়ার পরও বাড়তি ঘুষ দিতে হতো তাকে। তাতে করে কিছু প্রকল্পে লোকসানেও পড়তে হয়।

গতকাল শনিবার অ*স্ত্র, মা*দক ও মুদ্রা পাচারের দায়ে করা ৩টি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

গোয়েন্দা পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, শুধু ওই দুই প্রকৌশলীকেই নয়, কাজ পেতে যুবলীগের অন্তত দু’জন শীর্ষ নেতাকে মোটা অঙ্কের মাসোহারা দিতে হতো শামীমকে। এছাড়াও আরও বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাও জি কে শামীমের কমিশনভোগী ছিলেন।

জিজ্ঞাসাবাদে শামীম জানিয়েছেন, রাজধানীর বাসাবো ও নিকেতনে অন্তত ৫টি বাড়ি আছে তার। ঢাকায় আছে অনেকগুলো ফ্ল্যাট। গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। তবে বিদেশে সম্পদ রাখার কথা অস্বীকার করলেও ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

ঠিকাদারি কাজ করতে গিয়ে বিগত দিনে অনেকেই শামীমের শত্রুতে পরিণত হয়। যার কারণে সব সময় তিনি একাধিক অ*স্ত্রধারী বডিগার্ড নিয়ে চলাফেরা করতেন। এ মুহূর্তে বিভিন্ন প্রকল্পে প্রায় ৩ হাজার কোটি টাকার কাজ চলমান আছে শামীমের। তবে সম্প্রতি রূপপুর পারমাণবিক প্রকল্পের অধিনে আবাসিক ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে কালো তালিকাভুক্ত হয় শামীমের মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

শামীম জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ঠিকাদারি কাজ ভাগাতে অনেক সময় পলাতক শীর্ষ সন্ত্রাসী জিসানকে ব্যবহার করতেন তিনি। এছাড়া সমাজের অনেক প্রভাবশালীর সঙ্গে শামীমের ছবি রয়েছে। নিজের ক্ষমতা দেখাতে এসব ছবিও ব্যবহার করতেন তিনি। একটা সময় টাকা দিয়ে র‌্যাব কর্মকর্তাদেরও ম্যানেজ করে ধরাছোঁয়ার বাইরে থাকার চেষ্টা চালান শামীম।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa