Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা শুধু মেসি নয়, অন্য বিপদ নিয়েও ভাবছে ব্রাজিল
খেলাধুলা ফুটবল

শুধু মেসি নয়, অন্য বিপদ নিয়েও ভাবছে ব্রাজিল

By জুমবাংলা নিউজ ডেস্কজুলাই 9, 20212 Mins Read
ফাইল ছবি
Advertisement

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ সময় রবিবার (১১ জুলাই) সকাল ৬টায় ফুটবলের সেরা দ্বৈরথটাই দেখা যাবে কোপা আমেরিকার শিরোপা লড়াইয়ের মঞ্চে। তার আগে চলছে নানা সমীকরণ।

বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। তার বিপক্ষে খেলতে নামলে যেকোনো দলই রাখে বাড়তি পরিকল্পনা। এবারের কোপা আমেরিকার ফাইনালেও মেসির জন্য বিশেষ কিছুই ভাবতে হবে ব্রাজিল কোচ তিতেকে।

তবে ব্রাজিলের অন্যতম ভরসার পাত্র ও রক্ষণভাগের নেতা ক্যাসেমিরো শুধু মেসিকে নিয়েই ভাবতে রাজি নন। তার মতে, আর্জেন্টিনায় বিপদ ঘটানোর মতো আরও খেলোয়াড় রয়েছেন। তাই শুধু মেসিকেন্দ্রিক না ভেবে, সম্ভাব্য সবকিছুই মাথায় রাখছে ব্রাজিল।

আগামী রবিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় ঐতিহাসিক মারাকানায় মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। দীর্ঘ ১৪ বছর পর কোনো টুর্নামেন্টের ফাইনালে লড়বে এ দুই দল। যা উত্তাপ ছড়াচ্ছে বিশ্বের কোটি ফুটবলপ্রেমীদের মনে।

এই ম্যাচের সংবাদ সম্মেলনে ক্যাসেমিরো বলেছেন, ‘আমি মেসির অনেক প্রশংসা করি। তবে আর্জেন্টিনা শুধু মেসিই নয়। যেমন আমাদের দলের রক্ষণভাগের শক্তি বলতে শুধু ক্যাসেমিরোই নয়। আর্জেন্টিনা এমন একটা দল, যাদের বেশ কয়েকজন দুর্দান্ত খেলোয়াড় আছে।’

তিনি আরও যোগ করেন, ‘এটা শুধু একজন খেলোয়াড়ের বিষয় নয়। আমরা জানি মেসির সামর্থ্য-দক্ষতা কত বেশি। সে একজন কিংবদন্তি খেলোয়াড়। তবে আমাদেরকে পুরো আর্জেন্টিনা দল নিয়েই ভাবতে হবে এবং তাদেরকেও সমীহ দিয়ে খেলতে হবে।’

নিজের মন্তব্যের আরও ব্যাখ্যা দিয়ে ক্যাসেমিরো বলেন, ‘বিষয়টা শুধু মেসি বা লাউতারোকে (মার্টিনেজ) ঘিরে নয়। আমরা দুজনের ওপরেই জোর দিতে পারব না। ওরা দুজনই উচ্চ পর্যায়ের খেলোয়াড়, বিশ্বের শীর্ষ পর্যায়েই খেলে। তবে আর্জেন্টিনা ফাইনালে উঠেছে সবার সম্মিলিত অবদানে। তাই পুরো দলকেই সম্মান করতে হবে আমাদের।’

এদিকে ফাইনালের আগে আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারানোর ভবিষ্যদ্বাণী করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। আর্জেন্টিনার প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘আমি আর্জেন্টিনার প্রেসিডেন্টকে বিশেষভাবে বলতে চাই, আমাদের দুই দেশের মধ্যে একমাত্র প্রতিদ্বন্দ্বিতা হবে মারাকানায়, কোপার ফাইনালে।’

বলসোনারো আরও যোগ করেন, ‘আমি ম্যাচের ফলাফলও বলে দিতে চাই, ৫-০। হাত উঁচিয়ে আমি বলছি, আমরা ৫-০ ব্যবধানে জিতব। তবে এই ম্যাচের পর ব্রাজিল অবশ্যই আর্জেন্টিনাসহ প্যারাগুয়ে-উরুগুয়ের মঙ্গল কামনা করবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ব্রাজিল

আলিসনের চোখে ব্রাজিল নয় বিশ্বকাপের ফেবারিট, তবু আত্মবিশ্বাসী সেলেসাও

জুন 12, 2026
পরিবর্তন

শেষ মুহূর্তে আর্জেন্টিনার স্কোয়াডে পরিবর্তন

জুন 12, 2026
ফুটবল বিশ্বকাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের

জুন 12, 2026
Latest News
ব্রাজিল

আলিসনের চোখে ব্রাজিল নয় বিশ্বকাপের ফেবারিট, তবু আত্মবিশ্বাসী সেলেসাও

পরিবর্তন

শেষ মুহূর্তে আর্জেন্টিনার স্কোয়াডে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু, মাতাচ্ছেন শাকিরা

Brazil

ইতিহাস পেরিয়ে হেক্সা জয়ের পথে ব্রাজিল

জার্সি

৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই বিপাকে হাইতি, ফিফার নির্দেশে বদলাতে হলো জার্সি

টেস্ট সিরিজ

চমক রেখে টেস্ট সিরিজে দল ঘোষণা বাংলাদেশের

ক্রীড়া খাত

ক্রীড়া খাতে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

টি-টোয়েন্টি

৩ পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

শাকিরা ও বার্না বয়

বিশ্ব কাঁপাতে প্রস্তুত পপ সম্রাজ্ঞী শাকিরা ও বার্না বয়

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa