Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শুভমুক্তি পেল ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের নতুন সংস্করণ
জাতীয় রাজনীতি

শুভমুক্তি পেল ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের নতুন সংস্করণ

By Bhuiyan Md TomalNovember 18, 2023Updated:November 18, 20232 Mins Read

শুভমুক্তি পেল ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের নতুন সংস্করণ

Advertisement
জুমবাংলা ডেস্ক : ‘টিম জয় বাংলা’র একদল তরুণ শিল্পীর বানানো ‘শেখ হাসিনার সালাম নিন/ নৌকা মার্কায় ভোট দিন/ জয় বাংলা/ জিতবে আবার নৌকা’- গানটি একাদশ জাতীয় সংসদ নির্বাচেন ব্যাপক সাড়া ফেলে। প্রবল জনপ্রিয়তা পায় পুরো বাংলাদেশে।

বিগত কয়েক বছরের উপজেলা নির্বাচন, সিটি করপোরেশন নির্বাচন, বিভিন্ন আসনের উপনির্বাচনসহ সকল নির্বাচনেই গানটির জনপ্রিয়তা ছিল সর্বোচ্চ। তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের গেল ৫ বছরের উন্নয়ন অগ্রযাত্রাকে তুলে ধরে গানটির নতুন সংস্করণ বানানো হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারস্থ ভিশন ২০২১ টাওয়ার-১ (সফটওয়্যার টেকনোলজি পার্ক) এর ২য় তলার কনফারেন্স রুমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সাড়া জাগানো এই গানটির নতুন সংস্করণের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ও গানটির প্রযোজক ও গীতিকার তৌহিদ হোসেন।

এসময় সঙ্গে ছিলেন গানটির শিল্পী ও সুরকার সরোয়ার ও জিএম আশরাফ, সংগীত পরিচালক ডিজে তনু ও এলএমজি বিটস।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল বলেন, গত নির্বাচনের আগে টিম জয় বাংলা’র এক দল সৃজনশীল তরুণ মিলে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার জন্য এ গানটি বানিয়েছিলো। যার মাধ্যমে উৎসবের আমেজ পেয়েছিলো নির্বাচনী প্রচারণা। এবার সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে তুলে ধরে নতুন সংস্করণ বানিয়েছে তারা।  গতবারের ন্যায় এবারও নতুন গানটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস।

তিনি আরো বলেন, সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানাতে চাই- এবারের নির্বাচনী প্রচারণাতে যেন তারা নতুন এ গানটি ব্যবহার করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যামকর্মীদের ধন্যবাদ জানিয়ে গানটির গীতিকার এবং প্রযোজক তৌহিদ হোসেন বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের প্রচারণার জন্য নিজেদের উদ্যোগে এই গানটি তৈরি করেছিলাম আমরা। প্রথম গানটির মাধ্যমে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগের বিভিন্ন সাফল্য তুলে ধরার চেষ্টা করেছি। আর এবারের নতুন সংস্করণে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রা, পদ্মা সেতু, মেট্রোরেল, মহামারি করোনা জয়ের বিয়য়গুলো তুলে ধরার চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘গতবারের মতো এবারও গানটি জননেত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করেছি।’

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘জয় বাংলা জিতবে আবার নৌকা’ গানটি ইউটিউবে প্রকাশের পর থেকেই ভাইরাল হয়েছিলো। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা গানটিকে গ্রহণ করেছেন দারুণভাবে। এবারও এই গানের নতুন সংস্করণকে দেশবাসী একইভাবে ভালোবাসবে বলে প্রত্যাশা করছেন গানটির সাথে সম্পৃক্তরা।

একবিন্দু রক্ত থাকতে বাংলাদেশকে ফিলিস্তিন হতে দেব না : হুইপ স্বপন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

July 8, 2026
Sangsad

গ্রামে বিদ্যুৎ সংকট আমাদের বিব্রত করে : সংসদে বিএনপির এমপি

July 8, 2026
সায়েদাবাদ টার্মিনাল

সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন

July 8, 2026

Latest News

Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

Sangsad

গ্রামে বিদ্যুৎ সংকট আমাদের বিব্রত করে : সংসদে বিএনপির এমপি

সায়েদাবাদ টার্মিনাল

সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন

বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা

ctg-flood

ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, পরিদর্শনে প্রতিমন্ত্রী

world-bank

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

Sajek

সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন

PM

প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলে যাচ্ছেন শনিবার, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa