
এরপর অধিনায়ক সাকিব ও তাওহিদ হৃদয়ও বেশিক্ষণ ক্রিজে দাড়াতে পারেননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৭ রানে ব্যাট করছে।
প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই চার মেরে সূচনা করেন লিটন দাস। এরপর নিজের খেলা প্রথম বলে চার মারেন আরেক ওপেনার রনি তালুকদার। শুরু থেকেই আক্রমণাত্নক খেলার আভাস দেন এই দুই ওপেনার। প্রথম ওভার থেকে ৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।
দ্বিতীয় ওভারের প্রথম বলে সাজঘরে ফিরলেন লিটন দাস। বাজে বলে আউট হলেন লিটন। অ্যাডেয়ারের আউটসাইড অফের বল ডিপ পয়েন্টে খেলেন লিটন। টাইমিং ঠিক মতো হয়নি, বল যায় ডকরেলের হাতে। প্রথম বলেই চার দিয়ে শুরু করা লিটন থামেন ৫ রানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



