Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শুল্কমুক্ত পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগে গ্রেফতার ১১
জাতীয়

শুল্কমুক্ত পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগে গ্রেফতার ১১

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 31, 2021Updated:July 31, 20212 Mins Read

শুল্কমুক্ত পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগে গ্রেফতার ১১

Advertisement

জুমবাংলা ডেস্ক: শুল্কমুক্ত পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. শাহাদাত হোসেন,  মো. সাইফুল ইসলাম জীবন,  মো. রুবেল আকন,  মো. মাসুম,  মো. মনির  হোসেন,  মো. রবিন ওরফে হৃদয় সরদার,  মো. শাহিন হাওলাদার,  মো. আরিফ  হোসেন,  মো.  সোহাগ ফরাজী, মো. নাজিম ও মো. কামাল হোসেন। এসময় তাদের কাছ থেকে বন্ড সুবিধায় আমদানীকৃত ৫০৮ রোল চোরাই পর্দার কাপড় উদ্ধার করা হয়েছে।

শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে  বিস্তারিত তথ্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ  কে এম হাফিজ আক্তার ।

তিনি বলেন, বন্ড সুবিধায় আমদানিকৃত পণ্য দেশের কিছু অসাধু ব্যবসায়ী চোরাই পথে খোলাবাজারে বিক্রির করছে এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম রাজধানীর এলিফ্যান্ট  রোড ও  সাতরাস্তা  মোড় এলাকা থেকে তাদেরকে  গ্রেফতার করে।

এসময় কাপড় বহনের কাজে ব্যবহৃত ৬টি কার্ভাড ভ্যান জব্দ করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা বন্ড সুবিধায় চীন হতে শুল্কমুক্ত এসব কাপড় আমদানি করে চট্টগ্রাম পোর্ট হতে ময়মনসিংহ (ভালুকা) হয়ে রাজধানীর সাতরাস্তা স্ট্যান্ড ও এ্যালিফেন্ট রোড এলাকায় নিয়ে আসে। এসব কাপড় অতিরিক্ত লাভের উদ্দেশ্যে চোরাইপথে  খোলা বাজারে বিক্রি করতো। এতে করে সরকার প্রতিনিয়ত বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। এছাড়াও দেশের স্পিনিং, ওয়েবিং, ডাইং ও ফিনিসিং প্রতিষ্ঠান হুমকির সম্মুখীন হচ্ছে। তারা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় প্রতিযোগিতার বাজারে ক্রমান্বয়ে নিয়ন্ত্রণ হারাচ্ছে। এতে প্রকৃত ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার প্রতি অর্থ বছরে বন্ডের মাধ্যমে ৭৩ হাজার  কোটি টাকার  বেশী শুল্ক ফ্রি সুবিধা প্রদান করে থাকে। প্রচলিত আইন অনুযায়ী বন্ডের লাইন্সেস ব্যবহারের প্রধান শর্ত হলো বন্ডের পণ্য রপ্তানী ছাড়া দেশের অভ্যন্তরে কোন কাজে ব্যবহার করা যাবে না। যদি  কেউ বন্ড সুবিধায় আমদানিকৃত পণ্য বিক্রি করতে চায় (সর্বোচ্চ ২০%)  সেক্ষেত্রে বন্ড কমিশনারেট  থেকে অনুমতি পত্র সংগ্রহ ও বাণিজ্যিক শুল্ক প্রদান করতে হবে।

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa