Advertisement
জুমবাংলা ডেস্ক :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়া অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দু’টি প্রতিষ্ঠানকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পুরস্কার-২০২৩ প্রদান করেছেন।

আজ শনিবার (৫ আগস্ট) সকালে নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

কিংবদন্তি হকি খেলোয়াড় এবং বাংলাদেশ জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেক আজীবন সম্মননায় ভূষিত হয়েছেন।

নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, ক্রিকেটার তাসকিন আহমেদ ও দক্ষিণ এশীয় স্বর্ণপদক জয়ী ভারোত্তোলক জিয়ারুল ইসলাম ক্রীড়াবিদ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন।

টেবিল টেনিস খেলোয়াড় মুহতাসিম আহমেদ হৃদয় এবং হকি কেলোয়াড় আমিরুল ইসলাম উদীয়মান ক্রীড়াবিদ পুরস্কার পেয়েছেন।

এদিকে ক্রীড়া সংগঠক ক্যাটাগরিতে তৃণমূল হকি সংগঠক ফজলুল ইসলাম এবং কাসিন্দুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মালা রানী সরকারকে এ পুরস্কার দেওয়া হয়। খন্দকার তারেক মোঃ নুরুল্লাহ ক্রীড়া সাংবাদিক পুরস্কার পেয়েছেন। বাংলাদেশ তীরন্দাজ ফেডারেশন ক্রীড়া সংস্থা/ফেডারেশন/সংগঠক পুরস্কার এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) স্পোর্টস স্পন্সর অ্যাওয়ার্ড পেয়েছে।বিএবি’র পক্ষে মোঃ নজরুল ইসলাম মজুমদার ও চৌধুরী নাফিজ সারাফাত পুরস্কার গ্রহণ করেন।

এছাড়া, মন্ত্রনালয় এই প্রথমবারের মতো শেখ কামাল এনএসসি পুরস্কারে ক্রীড়া ধারাভাষ্যকার ক্যাটাগরি অন্তর্ভূক্ত করেছে। এ ক্যাটাগরিতে ক্রীড়া ধারাভাষ্যকার পুরস্কার পেলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট ধারাভাষ্যকার আতাহার আলী খান। পুরস্কার প্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকা, একটি ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের পক্ষে বক্তব্য রাখেন আব্দুস সাদেক ও সাবিনা খাতুন।

অনুষ্ঠানের শুরতে মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন ও কর্মকাণ্ডের ওপর একটি অডিও-ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রী ‘শেখ কামাল: ক্ষণজন্মা এক নক্ষত্র’ বইয়ের মোড়কও উন্মোচন করেছেন।

শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রূপালি ব্যাংকের শ্রদ্ধা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.