Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় শেখ হাসিনার নেতৃত্বে ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে যাবে, বিদায়ী সাক্ষাৎকালে দোরাইস্বামী
জাতীয় স্লাইডার

শেখ হাসিনার নেতৃত্বে ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে যাবে, বিদায়ী সাক্ষাৎকালে দোরাইস্বামী

By Sibbir Osmanসেপ্টেম্বর 14, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে ভারত আশা করে।

বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এ মন্তব্য করেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার সাংবাদিকদের ব্রিফ করেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, তার দেশ বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদার এবং বাংলাদেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে।

দ্বিপক্ষীয় বন্ধন নতুন উচ্চতায় পৌঁছেছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুই দেশের সম্পর্ক ও বন্ধুত্ব আরও অনেকদূর এগিয়ে যাবে।

দোরাইস্বামী বলেন, দুই দেশের পরবর্তী প্রজন্ম বিদ্যমান সম্পর্কের সুবিধা উপভোগ করতে পারে। কারণ এটি ইতোমধ্যে একটি নতুন উচ্চতায় পৌঁছেছে।

শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরকে ‘অত্যন্ত সফল’ হিসেবে বর্ণনা করে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তার ফলপ্রসূ সফরের জন্য অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Advertisement

বৈঠকে ভারতীয় রাষ্ট্রদূত ব্যবসা-বাণিজ্যের ওপরও জোর দেন।

ভারতীয় হাইকমিশনার ঢাকায় অবস্থানকালে শেখ হাসিনার সরকারের কাছ থেকে যে সমর্থন ও দিক নির্দেশনা পেয়েছেন তার জন্য তিনি প্রধানমন্ত্রী, তার সরকার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘আমি আপনাকে (প্রধানমন্ত্রী) অনেক অনেক ধন্যবাদ জানাই।’

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এ অঞ্চলের মানুষের বৃহত্তর সুবিধার স্বার্থে সমগ্র দক্ষিণ এশিয়ার টেকসই উন্নয়ন চায়।

প্রতিবেশীদের সঙ্গে উদ্বেগের কিছু সমস্যা থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘আলোচনার মাধ্যমে উদ্বেগের এই সমস্যাগুলো সমাধান করে আমরা এগিয়ে যেতে পারি।’

তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করেন।

শেখ হাসিনা ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর ভারতে তার নির্বাসিত জীবনের স্মৃতি স্মরণ করেন।

শেখ হাসিনা বিদায়ী ভারতীয় হাইকমিশনারকে তার নতুন পদায়নের জন্য অভিনন্দন জানান এবং তার উজ্জ্বল ও সফল কর্মজীবন কামনা করেন।

বৈঠকে ভারতীয় হাইকমিশনার শেখ হাসিনার পোট্রেট উপহার দেন এবং প্রধানমন্ত্রী তাকে একটি বই, শাড়ি ও নৌকার রেপ্লিকা উপহার দেন।

সূত্র: ইউএনবি

সকাল ১০টার পরিবর্তে ১১টায় শুরু এসএসসি পরীক্ষা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

জুন 16, 2026
Hajari

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

জুন 16, 2026
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

৪৪৬০ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে প্রায় ৬৭ কোটি টাকা দিল সরকার

জুন 16, 2026
Latest News
মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

Hajari

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

৪৪৬০ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে প্রায় ৬৭ কোটি টাকা দিল সরকার

আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

স্বাস্থ্যমন্ত্রী

শুধু প্যাথলজি নয়, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্সও বাতিল : স্বাস্থ্যমন্ত্রী

rain

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আদ্-দ্বীন

আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের পদত্যাগ

শিক্ষা প্রতিমন্ত্রী

আমূল পরিবর্তন আনা হচ্ছে শিক্ষা ব্যবস্থার ৪ স্তম্ভে : শিক্ষা প্রতিমন্ত্রী

শিশু রামিসা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

News

কূটনৈতিক পাসপোর্ট না নেয়া প্রসঙ্গে যা বললেন তথ্য উপদেষ্টা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa