Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ শেখ হাসিনার বিকল্প কোনো প্রধানমন্ত্রী নেই: আবুল হাসানাত আব্দুল্লাহ
জাতীয় বরিশাল বিভাগীয় সংবাদ

শেখ হাসিনার বিকল্প কোনো প্রধানমন্ত্রী নেই: আবুল হাসানাত আব্দুল্লাহ

By Saiful IslamOctober 16, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, লাল-সবুজ পতাকা ও স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর সেই দেশকে ক্ষুধা, দারিদ্র, নিরক্ষর, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত উন্নত ও সুখী-সমৃদ্ধ সোনারবাংলায় রূপান্তর করে বিশ্বে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তারই সুযোগ্য কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই দেশের জন্য শেখ হাসিনার বিকল্প কোনো প্রধানমন্ত্রী নেই।
আবুল হাসানাত আব্দুল্লাহ

Advertisement

আজ শনিবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের নিজ বাস ভবন চত্বরে উজিরপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দসহ নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সঙ্গে পরিচিতি ও মতবিনিয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, ‘শান্তি ও উন্নয়নের অগ্রযাত্রার ধারাবাহিকতা রক্ষা করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আছেন বলেই পদ্মা সেতুসহ দেশে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। ‘

আবুল হাসানাত আব্দুল্লাহ
আবুল হাসানাত আব্দুল্লাহ এমপিকে নৌকা সদৃশ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করলে আজ দেশে বিএনপির নেতাকর্মীরা স্বাধীনভাবে চলাফেরা ও রাজনীতি করতে পারত না। তারা ২০০১ সালে ক্ষমতায় গিয়ে যা করেছিল তার জবাব আওয়ামী লীগ প্রতিহিংসার মাধ্যমে না দিয়ে উন্নয়নের মাধ্যমে তাদের হিংস্রতার জবাব দিয়েছে। ‘

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে শেখ হাসিনাকে পুণরায় ক্ষমতায় আনার আহবান জানিয়ে বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, ‘তৃণমূলের কর্মীরা আওয়ামী লীগের প্রাণ, তাই সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে দলের হয়ে কাজ করলে ইনশাল্লাহ আগামীতেও শেখ হাসিনার সরকার নিরঙ্কুশভাবে জয়ী হয়ে ক্ষমতায় আসবে। ‘

উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা,কৃষকলীগের কেন্দ্রীয় নেতা সেরনিয়াবাত মঈন উদ্দিন আব্দুল্লাহ,জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ,উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু প্রমুখ। ।

উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারীর প্রাণবন্ত সঞ্চালনায় এ ছাড়াও অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির একান্ত সচিব মো. খায়রুল বাশার প্রমুখ।

এ সময় আবুল হাসানাত আব্দুল্লাহ এমপিকে উজিরপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে নৌকা সদৃশ ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।

ক্ষমতাসীনরা বেহেশতে, দেশের মানুষ দোজখের আগুনে পুড়ছে: জিএম কাদের

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Logo

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

July 4, 2026
Pak

১৯৭১ সালে পাকিস্তানি মিলিটারির গুলি, ৫৫ বছর পর শরীর থেকে অপসারণ

July 4, 2026
কৃষি কর্মকর্তা

তিন মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ সম্বোধন কৃষি কর্মকর্তার

July 4, 2026

Latest News

Logo

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

Pak

১৯৭১ সালে পাকিস্তানি মিলিটারির গুলি, ৫৫ বছর পর শরীর থেকে অপসারণ

কৃষি কর্মকর্তা

তিন মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ সম্বোধন কৃষি কর্মকর্তার

Ortho

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য : অর্থমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী

দুর্নীতি করলে বদলি নয়, আরও বড় শাস্তির কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

শাওন

শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল, প্রশ্ন ছাত্রদল নেতার

3-no

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিক্ষার্থী

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন সেই ৯ শিক্ষার্থী

APS

সরকারি নিয়োগ ও পদোন্নতি পরীক্ষায় সম্মানি-ভাতা পুনর্নির্ধারণ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa