
শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয় মাঠে সমমনা ঐক্য পরিষদের আয়োজিত শিক্ষামূলক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবদুস সোবহান ও শষী ভূষন নাথকে সংবর্ধনা দেওয়া হয়। পরে আজান, কুরআন তেলাওয়াত, দেশাত্ববোধক গান ও জিয়াউর রহমানের স্মৃতিচারণমূলক বক্তব্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, গঠনমূলক ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনে আগামী দিনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সম্পর্ক গড়ে তুলতে হবে। যদি পরিকল্পনা অনুযায়ী আমরা এগিয়ে যেতে পারি, তাহলে এদেশ থেকে দারিদ্র ও বেকারত্ব থেকে দেশকে মুক্ত করতে পারব। মানুষের অধিকার প্রতিষ্ঠার গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা হবে।
সমমনা ঐক্য পরিষদের সভাপতি কামাল হোসেন বিলাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী এইচ আল রশীদ পাটওয়ারী টিটু, সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুল করিম রাব্বী, ব্যবসায়ী ইঞ্জিনিয়ার ওমর ছিদ্দিক বেলাল, ছিদ্দিকুর রহমান ও দেলোয়ার হোসেন অপু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



