Advertisement
জুমবাংলা ডেস্ক : আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়েল সভা অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন একথা জানান। খবর বাসসের।

ড. মোমেন আজ বিকালে তার অফিসে সাংবাদিকদের বলেন, ‘এটি হবে ভার্চুয়েল বৈঠক। তবে করোনা পরিস্থিতির উন্নতি হলে ডিসেম্বরে মুখোমুখি বৈঠকও হতে পারে।’

বৈঠক সম্পর্কে বিস্তারিত না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আভাস দেন ডিসেম্বরে আলোচনার পর দুই প্রতিবেশি দেশের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

আগামীকাল বিকেলে মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের মধ্যে ভার্চুয়েল প্লাটফর্মে বাংলাদেশ-ভারত জয়েন্ট কনসাল্টেটিভ কমিশনের (জেসিসি) ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মোমেন বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী ও ভাল বন্ধু। আমরা বহু বিষয় আলোচনা করেছি।’ তবে কাল কোন চুক্তি স্বাক্ষর হচ্ছে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পানি বন্টন, বাণিজ্য, ঋণ, সীমান্ত হত্যা এবং মহামারিসহ ব্যাপক বিষয় নিয়ে এতে আলোচনা হবে।
তিনি বলেন, পানি বন্টন ইস্যু নিয়ে আলোচনা করতে ঢাকা বন্ধ থাকা যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকের নতুন তারিখ ঠিক করতে নয়াদিল্লীর প্রতি আহবান জানাবে।

মোমেন বলেন, ‘আমাদের জন্য জেআরসি’র বৈঠক হওয়া দরকার। গত ১০ বছর জেআরসি’র বৈঠক হয়নি। দিল্লীতে ২০১০ সালে জেআরসি’র সর্বশেষ সভা হয়। তবে গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে উভয় দেশ হালনাগাদ তথ্য-উপাত্ত বিনিময়ে জেআরসি’র কারিগরি কমিটিকে নির্দেশ দিতে সম্মত হয়

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.