জুমবাংলা ডেস্ক : জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শেখ হাসিনা সারাবিশ্বে ফ্যাসিস্ট রেজিমের মুখপাত্র, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাসহ অন্যান্য অপরাধীদের দেশে ফিরিয়ে এনে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে।

Advertisement

শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর এফডিসিতে ‘জুলাই হত্যাকাণ্ডে দোষীদের শাস্তি প্রদান নিয়ে ছায়া সংসদ’ শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এদেশের মানুষ গণহত্যার বিচারের লক্ষ্যে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে চায়। আশা করি ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠাতে সহযোগিতা করবে। শেখ হাসিনাসহ বিগত স্বৈরশাসকের বিচার করা না গেলে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই দেশের মর্যাদা ক্ষুণ্ন হবে। শেখ হাসিনার সাঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিচারপতি খায়রুল হক দেশের গণতন্ত্র, সংবিধান, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল। বাংলাদেশের ইতিহাসে বিচারপতি খায়রুল হকের মতো এত ক্ষতি আর কেউ করেনি। তাকে গ্রেফতার করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাকে আগেই গ্রেপ্তার করা উচিত ছিল। তার শাস্তি এখন সময়ের দাবি। বর্তমান সরকার সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তার সঙ্গে বিএনপি একাত্মতা প্রকাশ করে সর্বোচ্চ সহযোগিতা করছে। তবে সাধারণ মানুষের প্রত্যাশা যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পড়োয়ানা জারির পূর্বে গত মাসে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে বলেছিলেন, তার মা কোন অন্যায় করেনি। বিচারের মুখোমুখি হতে প্রস্তুত শেখ হাসিনা। তার এই বক্তব্য অনুযায়ী ধরে নেয়া যেতে পারে ১৮ নভেম্বরের মধ্যে গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করবেন।

ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে ‘জুলাই হত্যাকাণ্ডে দোষীদের শাস্তি প্রদান নিয়ে ছায়া সংসদ’ শীর্ষক ছায়া সংবাদ ঢাকা সিটি কলেজের বিতার্কিকদের পরাজিত করে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ’র প্রসিকিউটর অ্যাডভোকেট গাজী মোনাওয়ার হুসাইন তামিম, অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম, সাংবাদিক বাবু কামরুজ্জামান, সাংবাদিক মো. আতিকুর রহমান ও সাংবাদিক মো. আব্দুল্লাহ আল রাফি। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.