Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় শেরপুরে দোজা পীরের দরবারে ফের হামলা, গরু-মহিষ-ছাগলসহ সব লুট
জাতীয় বিভাগীয় সংবাদ

শেরপুরে দোজা পীরের দরবারে ফের হামলা, গরু-মহিষ-ছাগলসহ সব লুট

By Hasan Majorনভেম্বর 29, 2024Updated:নভেম্বর 29, 20242 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : শেরপুর সদর উপজেলার লছমনপুর গ্রামের মুর্শিদপুর খাজা বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের দরবার শরীফে আবারও হামলার ঘটনা ঘটেছে। এছাড়া,অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে স্থানীয় জনতা। এসময় গুড়িয়ে দিয়েছে পীরের আস্তানা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল থেকে কয়েক হাজার বিক্ষুদ্ধ জনতা এ হামলা চালায়।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেলে পর্যন্ত দরবারটিতে হামলার পর গরু, মহিষ, ছাগল দুম্বা, পুকুরের মাছসহ সব মালামাল নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা। পরে দরবারে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয় হামলাকারীরা। সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ দরবারের নিরাপত্তা দেওয়ার জন্য ব্যাপক প্রস্তুতি নিলেও জনস্রোতে তারা টিকতে পারেনি।

দরবারের এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আজ প্রায় ১৫ কোটি টাকার মালামাল লুট হয়েছে। দরবারের গাছ পর্যন্ত কেটে নিয়ে গেছে লোকজন। তবে এ ঘটনায় প্রশাসনের তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দোজা পীরের আস্তানা বন্ধের দাবি জানিয়ে আসছে স্থানীয়রা। কিন্তু পীরের সেই আস্তানা বন্ধ না করে শরিয়ত পরিপন্থী কর্মকাণ্ড চালাতে থাকে। গত ২৬ নভেম্বর ভোরে দোজা পীরের দরবারে প্রথম হামলার ঘটনা ঘটে। এসময় স্থানীয় জনতা ও দরবারের মুরীদদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে দরবার বিরোধী পক্ষের হাফেজ উদ্দিনের অবস্থার অবনতি হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ২৭ নভেম্বর সকালে মারা যান তিনি।

বুহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নিহত হাফেজ উদ্দিনের জানাজার নামাজ স্থানীয় জমশেদ আলী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এর আগে সকালে জেলার সব মাদ্রাসা শিক্ষার্থীকে জানাজায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। সেই ডাকে সারা দিয়ে জেলার হাজারো ছাত্র ও তৌহিদী জনতা কলেজ মাঠে এসে উপস্থিত হন।

জানাজার নামাজে বক্তারা সবাইকে শান্ত থাকার এবং ধৈয্য ধারণ করার আহ্বান জানানো হয়। বক্তারা তাদের বক্তব্যে ২৭ তারিখ আহতদের মধ্যে যারা হাসপাতালে পুলিশ প্রহরায় আছেন, তাদের হ্যান্ডকাপ খুলে দেওয়ার দাবি জানান এবং ৭২ ঘণ্টার মধ্যে দোজাপীরকে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন। কিন্তু সমবেত জনতা কিছুক্ষণের মধ্যেই লাঠিসোটা, দা, ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিকল্প সড়ক দিয়ে দরবার শরীফের গিয়ে হামলা করে।

চুরি হয়ে যাচ্ছে ক্লিন সিটি রাজশাহীর ফুটপাতের স্ল্যাব, সড়কবাতির তার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুন 17, 2026
প্রধানমন্ত্রীর সভায় শিমুল

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জুন 17, 2026
আবহাওয়ার খবর বৃষ্টির

আবহাওয়ার খবর বৃষ্টির: সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপপ্রবাহও থাকছে কিছু জেলায়

জুন 17, 2026
Latest News
প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সভায় শিমুল

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

আবহাওয়ার খবর বৃষ্টির

আবহাওয়ার খবর বৃষ্টির: সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপপ্রবাহও থাকছে কিছু জেলায়

Manikganj

এসআইপুত্রের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ও গর্ভপাতের অভিযোগ

জার্মানি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি

শিক্ষা মন্ত্রণালয়

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

আইনজীবী আশিক রুবাইয়াত

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত পদত্যাগ করেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন বার্তা

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

ঝড়-বৃষ্টির আশঙ্কা

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa