
আগামী ৩০ মে খুলছে দেশের বিপণিবিতান ও মার্কেটগুলো। মঙ্গলবার (২৬ মে) ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, মহানগর দোকান মালিক সমিতির গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী মহানগরের সব বাণিজ্য বিতান ও শপিং মল ইদের দিন থেকে ২৯ মে শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে। ফলে আগামী ৩০ মে শনিবার থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিধি-নিষেধ মেনে যথানিয়মে প্রতিষ্ঠান খোলা রাখা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



