
শুক্রবার(৪ জুলাই) লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। সেই ম্যাচে বাংলাদেশেরই জয় দেখছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
এ প্রসঙ্গে সুজন বলেন, ‘পাকিস্তানের চেয়ে বাংলাদেশের বর্তমান দল বেশি শক্তিশালী। তাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছি আমরা। তাই শেষ ম্যাচটি আমাদের জেতা উচিৎ। জেতার সামর্থ্য রয়েছে আমাদের।’
তিনি আরও বলেন, ‘জিতলে হয়তো পাঁচ নম্বরে থাকব। বিশ্বকাপে পঞ্চম হওয়াটাও ভালো অর্জন। পাকিস্তানকে হারাতে পারলে শেষটা ভালো হবে। জয় দিয়ে শুরু এবং জয় দিয়ে শেষ করতে পারব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



