
Advertisement
নেপালকে হারাতে পারলেই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হয়ে যেতো। এমন সমীকরণ মাথায় নিয়ে ম্যাচের প্রথমেই এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। লিডটা ধরে রেখেছিল ৮৬ মিনিট পর্যন্ত।
কিন্তু শেষ মুহূর্তে এসে ভুল করে বসলো লাল সবুজের প্রতিনিধিরা। বিপজ্জনক জায়গায় নেপালের এক ফুটবলারকে ফেলে দিলেন ডিফেন্ডার সাদউদ্দিন। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতেই সব শেষ।
১-১ গোলে ড্র হয়ে গেলো বাংলাদেশের ফাইনাল নিশ্চিত করার ম্যাচটি। ফলে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় হয়ে গেছে অস্কার ব্রুজনের দলের। নেপাল উঠে গেছে ফাইনালে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



