Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি শেষ হলো বিএনপির তিন দিনব্যাপী সাংগঠনিক বৈঠক
রাজনীতি

শেষ হলো বিএনপির তিন দিনব্যাপী সাংগঠনিক বৈঠক

By Saiful Islamসেপ্টেম্বর 17, 20212 Mins Read

শেষ হলো বিএনপির তিন দিনব্যাপী সাংগঠনিক বৈঠক

Advertisement

জুমবাংলা ডেস্ক : রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিন দিনব্যাপী দলের সাংগঠনিক বৈঠক শেষ হয়েছে। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির করণীয় ও সাংগঠনিক বিষয়ে মতামত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় শুরু হয় বৈঠক। এতে অংশ নেন নীতিনির্ধারণী পর্যায় থেকে শুরু করে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কি করণীয় সে বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। সাংগঠনিক বিষয়ে মতামত গ্রহণ করা হয়েছে। জেলা উপজেলার নেতারা ও নির্বাহী কমিটির সঙ্গে বৈঠকের পর পেশাজীবীদের সঙ্গেও বৈঠক করা হবে।

তিনি আরও বলেন, শনিবার স্থায়ী কমিটির বৈঠকের পর রোববার (১৯ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এদিকে বুধবার (১৫ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের রুদ্ধদ্বার বৈঠক হয় রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে। এ সময় নেতারা দলটির হাইকমান্ডের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, আলোচনার টেবিলে অনেক বড় বড় কথা বলেন দলের শীর্ষ নেতারা, কিন্তু আন্দোলন-সংগ্রাম-কর্মসূচিতে তাদের মাঠে পাওয়া যায় না। এমনকি আগে যেমন বিভাগীয় পর্যায়ে বড় সমাবেশ হতো কিন্তু এখন বিএনপির আন্দোলন বা কর্মসূচি প্রেসক্লাব নির্ভর হয়ে গেছে।

রুদ্ধদ্বার এ সিরিজ বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহ-সম্পাদক, সিনিয়র যুগ্ম মহাসচিব ও যুগ্ম মহাসচিব পর্যায়ের নেতারা।

ঢাকায় তৃণমূলের নেতাদের সঙ্গে যোগাযোগ না হওয়ার কথা উল্লেখ করে নেতারা অভিযোগ করে বলেন, কারও এলাকা মোহাম্মদপুর কিন্তু তারা থাকেন মহাখালী। কেউ আবার কাটাবনে নিজ এলাকা রেখে থাকেন উত্তরা। এসব কারণে তৃণমূল নেতাদের সঙ্গে অনেক সময় যোগাযোগ করা সম্ভব হয় না।

এছাড়া আলোচনায় উঠে আসে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি, সংগঠন পুনর্গঠন ও আগামী আন্দোলনের কর্মকৌশল কী হবে এসব বিষয়।

এসময় নেতারা বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার পক্ষে হাইকমান্ডের কাছে মতামত তুলে ধরেছেন বলে জানা গেছে। এমনকি দ্বাদশ সংসদ নির্বাচনের সময় নির্বাচনকালীন সরকার কেমন হবে এবং সেই সরকারের অধীনে বিএনপি অংশ নেবে কিনা; সেসব বিষয় উঠে আসে তাদের বক্তব্যে। একই সঙ্গে নির্বাচনকালীন নির্দলীয় সরকার এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি আদায়ে কার্যকর ব্যবস্থা নিতে পরামর্শও দিয়েছেন তারা।

তবে সবকিছুর আগে দলীয় প্রধান বেগম জিয়ার মুক্তির বিষয়টি জোর তাগিদ দিয়েছেন। সেক্ষেত্রে আন্দোলনের বিকল্প নেই বলেও মতামত তুলে ধরেন নেতারা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

জুন 21, 2026
মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

জুন 20, 2026
নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জুন 19, 2026

Latest News

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

jamaat-mp

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

Jamayat

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন

আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

জামায়াত

জামায়াতের তিন নেতার পদ স্থগিত

Black Manik

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa