
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, একটি প্রতারক চক্র হালচাষ করার কথা বলে এক কৃষককে ডেকে এনে নেশাজাতীয় কিছু খাইয়ে কৃষককে অচেতন করে ট্রাফে ট্রাক্টর চুরি করে নিয়ে যায়। দুইদিন অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে ওই কৃষক সখীপুর থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করে।
ওই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই ওবায়দুল্লাহকে। ওবায়দুল্লাহ অনেক কৌশল করে একজন নারী পুলিশকে দিয়ে প্রেমের অভিনয় করিয়ে ওই প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে। এছাড়াও ওই চোরচক্র শনাক্ত করা হয়। পরে লালমনিরহাট এলাকা থেকে কৃষকের ওই ট্রাক্টরটি উদ্ধার করা হয়। এ সফলতার জন্য ওবায়দুল্লাহকে পুরস্কৃত করা হয়েছে।
সখীপুর থানার এসআই মো. ওবায়দুল্লাহ বলেন, যেকোন পুরস্কার পেলে সবারই ভালো লাগে। তবে পুলিশ বিভাগে এ পুরস্কার খুবই মর্যাদাপূর্ণ। পুরস্কার পাওয়ায় পেশাগত দায়িত্ব পালনে আরও গতি পাবো বলে আশা করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



