Advertisement

জুমবাংলা ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশেনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, ‘মিথ্যা আইডি দিয়ে ফেসবুক খুলে আমাকে এবং আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। অডিও জালিয়াতি করে আমার সম্পর্কে কুৎসা রটনা করা হচ্ছে। যারা এসব ষড়যন্ত্র করছে তারা যত বড় আর শক্তিশালীই হোক তাদের মুখোশ একদিন খুলে দেওয়া হবে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের মোকাবেলা করা হবে।’

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় বোর্ডবাজার ইউটিসি বালুর মাঠে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রাউন জুয়েল বা মুকুট মনি হিসেবে আখ্যায়িত হওয়ায় আয়েজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতা হাজী আব্দুর রশীদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম মোকছেদুল আলম, মহানগর আলওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক এসএম আলতাফ হোসেন, কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ, আব্দুল কাদের মন্ডল, মহানগর শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল মজিদ বিএসসি, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা ইউনুস, আওয়ামী লীগ নেতা অধ্যাপক আশরাফুল আলম আসকর, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদ, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু প্রমূখ।

মেয়র আরো বলেন, ‘আমি বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের জন্য জীবন দিতে প্রস্তুত। আমি তাঁর ছবি দেখে, কথা শুনে বাবা-মা যখন আমাকে কথা বলতে শিখিয়েছেন তখন থেকেই বঙ্গবন্ধুকে ভালবাসতে শিখেছি। বঙ্গবন্ধুর ব্যাপারে আমি কোন আপোষ করবো না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে কম বয়সে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে এনেছেন, আমাকে গাজীপুর সিটি মেয়র পদে নৌকার মনোনয়ন দিয়েছেন মানুষের সেবা করার জন্য’।

এর আগে, বেলা সাড়ে ৩টার দিকে মেয়র জাহাঙ্গীর আলমের সমর্থনে একটি মিছিল বোর্ডবাজারের কাছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গেইটের কাছে এসে পৌঁছালে একদল যুবক লাঠিসোটা নিয়ে মিছিলে হামলা চালায়। এ সময় তারা দুটি পিকআপ ও একটি যাত্রীবাহী বাসের কাঁচ ভাঙচুর করে। এতে অন্তত পাঁচজন আহত হয়। এর কিছুক্ষণ পরেই বোর্ড বাজার কেন্দ্রীয় মসজিদের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জাহাঙ্গীর আলমের মিছিলে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং লাঠিসোটা নিয়ে হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.