ঢাকা-১১ আসনের নির্বাচিত সংসদ সদস্য এবার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনে বিজয় অর্জিত হলেও তাদের রাজনৈতিক ও আদর্শিক লড়াই শেষ হয়নি, বরং নতুন করে শুরু হলো। গতকাল রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে জয়ী হন তিনি। ঢাকা-১১ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আজ আমরা বিজয়ী হয়েছি, কিন্তু আমাদের কাজ এখানেই শেষ নয়।’
তিনি লেখেন, ‘জনগণের ভালোবাসা, আস্থা ও সমর্থনই তাকে বিজয়ী করেছে।’ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি বলেন, ‘সব ধরনের হুমকি, ষড়যন্ত্র ও পেশিশক্তির চ্যালেঞ্জ উপেক্ষা করে জনগণ যে সাহস ও ঐক্য দেখিয়েছে, তা গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছে।’
নাহিদ ইসলাম জানান, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত একটি ন্যায়ভিত্তিক ও নিরাপদ ঢাকা গড়াই তাদের লক্ষ্য। ওসমান হাদিসহ ‘জুলাই গণহত্যাকারীদের’ বিচার নিশ্চিত করা, জুলাই সনদ বাস্তবায়ন, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং তরুণদের ক্ষমতায়নের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি। জীবনের প্রথম নির্বাচন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, প্রচারণার সময় সীমিত ছিল, তাই সবার কাছে পৌঁছাতে পারিনি। আপনারা শাপলা কলির ওপর আস্থা রেখেছেন এবং জয়যুক্ত করেছেন। এই দায়িত্ব, সততা, নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে পালন করব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


